Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

একের পর এক মৃত্যুর হুমকি পাচ্ছেন গোবিন্দ

agamir somoy
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৯
একের পর এক মৃত্যুর হুমকি পাচ্ছেন গোবিন্দ

গোবিন্দ

বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে সম্প্রতি উদ্বেগজনক এক পরিস্থিতির কথা প্রকাশ্যে এনেছেন তাঁর দীর্ঘদিনের ম্যানেজার শশী সিনহা। তাঁর দাবি, গত কিছুদিন ধরেই, একের পর এক মৃত্যুর হুমকি পাচ্ছেন অভিনেতা। শুধু হুমকিতেই সীমাবদ্ধ নয় বিষয়টি- একটি ঘটনার কথা স্মরণ করে শশী জানান, গোবিন্দ একবার নিজের বাড়িতেই অজ্ঞাত পরিচয়ের আততায়ীদের হাতে, আক্রান্ত হওয়ার মুখে পড়েছিলেন।

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শশী সিনহা বলেন, “ওকে বারবার হুমকি ফোন করা হচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ, যেদিন ওর উপর হামলার চেষ্টা হয়েছিল, সেদিন ওর কাছে বন্দুক আর ফোন ছিল। ও পরিস্থিতি সামাল দিতে পেরেছিল বলেই বেঁচে গেছে। না হলে কী যে হয়ে যেত, তা ঈশ্বরই জানেন। সেই দিন ভোর চারটায় আমি ছুটে গিয়েছিলাম ওর বাড়িতে। আমরা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছি। এমনকি সেই রাতের ঘটনার ভিডিও প্রমাণও আমাদের হাতে রয়েছে।”

যদিও শশী সিনহা নির্দিষ্ট করে জানাননি, ঠিক কোন ঘটনার কথা তিনি উল্লেখ করছেন, তবে তিনি ইঙ্গিত দেন যে আত্মরক্ষার চেষ্টায় গোবিন্দ কিছুটা আহতও হয়েছিলেন। এই প্রসঙ্গেই উঠে আসে ২০২৪ সালের অক্টোবর মাসের এক বিতর্কিত ঘটনার কথা, যখন গোবিন্দকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি লাগার কারণে।

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভোরবেলা বিমান ধরার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। মুম্বাইয়ের নিজের বাড়িতে আলমারিতে বন্দুক রাখার সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ পড়ে যায়। ফলে আচমকাই গুলি বেরিয়ে তাঁর পায়ে আঘাত লাগে। সেই সময় ভোর প্রায় ৪টা ৪৫ মিনিটে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ আরও জানিয়েছিল, এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেননি।

ঘটনার পর গোবিন্দা নিজেই একটি বিবৃতি দিয়ে তাঁর শারীরিক অবস্থার খবর দেন। তিনি জানান, ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসকরা, সফলভাবে তাঁর পা থেকে গুলিটি বের করতে সক্ষম হয়েছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে হাজার হাজার অনুরাগীর ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা।

এই কঠিন পরিস্থিতির মাঝেও নিজের স্বভাবসিদ্ধ রসবোধ হারাননি গোবিন্দ। হাসপাতালেই বন্ধু ও প্রাক্তন সহ-অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে মজার ছলে তিনি বলেন, পারিবারিক ঝামেলার কারণে নাকি তাঁর স্ত্রী সুনীতা আহুজাই তাঁকে গুলি করেছেন- যা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। তবে একের পর এক হুমকি ও এই ধরনের ঘটনার কারণে গোবিন্দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ যে বেড়েছে, তা বলাই বাহুল্য।

গোবিন্দ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে