Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

স্ত্রীর জন্য পকেটে গুলি নিয়ে শোতে হাজির গোবিন্দ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৫:০৯
স্ত্রীর জন্য পকেটে গুলি নিয়ে শোতে হাজির গোবিন্দ

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য জীবন মানেই যেন এক হাই-ভোল্টেজ ড্রামা! কখনো প্রেম, কখনো পরকীয়ার গুঞ্জন, আবার কখনো প্রকাশ্যেই একে অপরকে খোঁচা দেওয়া— সব মিলিয়ে তাদের ৩১ বছরের সংসার চিরকালই বলিপাড়ার হট টপিক।

এবার এই তারকা দম্পতির অন্দরমহলের কোন্দল আর খুনসুটি সরাসরি চলে এলো ওটিটির জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ ২’-এর মঞ্চে।

এই শো-এর অন্যতম প্রতিযোগী হিসেবে লড়ছেন গোবিন্দের স্ত্রী সুনিতা। আর স্ত্রীকে সারপ্রাইজ দিতে গোবিন্দ হাজির হলেন শো-এর মঞ্চে। তবে খালি হাতে নয়, পকেটে করে একটি আসল ‘গুলি’ নিয়ে সেটে আসেন তিনি!

শো-এর নতুন প্রমোতে দেখা যায়, সঞ্চালক ফারহা খান ও রিতেশ দেশমুখের সামনে এসে গোবিন্দ বলেছেন, ‘সুনিতা কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছিল যে ও যদি আমাকে গুলি করত, তবে পায়ে না মেরে বুকে মারত। তাই আমি আজ গুলিটা পকেটেই নিয়ে এসেছি। ওকে বলো— এই তো গুলি, এবার মেরেই ফেল!’

আরও পড়ুন

মাতৃত্ব সবসময় আনন্দদায়ক নয়, কেন বললেন কাল্কি কোয়েচলিন

১০ জুলাই ২০২৬

গোবিন্দের এই কৌতুক জড়ানো কাণ্ড দেখে সেটের সবাই হেসেই খুন। তবে হাসির ছলে নিজের বিয়েকে কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতা। শো-এর জেলের দিকে তাকিয়ে গোবিন্দ বলেছেন, ‘এই লক আপটা তো সবাই দেখছে, কিন্তু আমার জীবনে এমন এক অদৃশ্য লক আপ আছে যা কেউ দেখে না। আমি আসলে সেই জেলখানা থেকেই আসছি!’

২০২৪ সালে নিজের রিভলভার পরিষ্কার করার সময় অসাবধানতাবশত নিজের পায়ে গুলি চালিয়ে বসেন গোবিন্দ। সে সময় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ঠাট্টা করে জানতে চেয়েছিলেন, গুলিটা সুনিতা মেরেছেন কি না।

এক সাক্ষাৎকারে সুনিতা এর জবাবে বলেছিলেন, ‘গোবিন্দ তো অর্ধেক গল্প বলেছে! আমি শিল্পাকে বলেছিলাম, আমি গুলি চালালে পায়ে মারতাম না, এক্কেবারে বুকে মারতাম। কোনো কাজ করলে তা পারফেক্টলি করা উচিত, আধাখেচড়া নয়!’

হাসি-ঠাট্টার আড়ালে গোবিন্দের পরকীয়া ও বৈবাহিক জীবনের চরম তিক্ততাও ‘লক আপ ২’-এর মঞ্চে অকপটে স্বীকার করেছেন সুনিতা। শো-এর প্রথম দিনেই তিনি দাবি করেন, গোবিন্দ ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

শো-এর এক পর্বে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা সুনিতাকে জিজ্ঞেস করেন, ‘গোবিন্দ কি এখনও আপনার সাথে চিটিং করেন?’ জবাবে সুনিতা দীর্ঘশ্বাস ফেলে বলেছেন, ‘যা শুরু থেকেই হয়ে আসছে, তা নিয়ে এখন আর কী বলব? ও একজন সুপারস্টার হিরো, ওকে তো আর আটকে রাখা যায় না। হিরোদের কিছু বলাও যায় না।’

সুনিতা আরও জানান, আমাদের সমাজ মেয়েদের শেখায় বিয়েতে স্বামী যা-ই করুক না কেন, সব সহ্য করে সংসার টিকিয়ে রাখতে হয়। আর সেই কারণেই গোবিন্দের শত পরকীয়া সত্ত্বেও আজীবন তার ‘অর্ধাঙ্গিনী’ হয়েই থেকে গেছেন তিনি।

গোবিন্দবলিউডসুনিতা আহুজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি