Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
  1. এক মাস আগে(০৩:৫৪)

    এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

    টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। যুক্তরাস্ট্রের বোস্টনে সহজেই মরক্কো বাধা পেড়িয়ে শেষ চারে পৌঁছে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশূণ্য প্রধমার্ধের পর দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের নিঁখুত লক্ষ্যভেদে টানা ষষ্ঠ জয় নিশ্চিত করেছে ফরাসিরা। ২০১৮ বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে রানার্স-আপ হয়েছিল তারা। এবার তাদের সামনে টানা তৃতীয় ফাইনালের হাতছানি।

    ফরাসি আগ্রাসন থামাতে শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নিয়েছিল মরক্কো। ঘর সামলে প্রতি-আক্রমণে গোলের চেষ্টাই ছিল মূল লক্ষ্য। তবে সেভাবে তারা খোলস ছেড়ে বের হতে পারেনি। প্রথমার্ধ কেটেছে ফরাসিদের একের পর এক আক্রমণ রুখতে। ঘর সুরক্ষিত রাখতে রক্ষণভাগের নেতৃত্বে ছিলেন মরক্কো গোলকিপার ইয়াসিন বুনো। প্রথমার্ধে এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে দেন এই তরুণ কিপার। এছাড়া উপামেকানো ও দুয়ের দারুণ প্রচেষ্টা রুখে দিয়ে গোলশূণ্য রাখেন। বিরতির পর মরক্কো কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করেছিল। তাতেই আলগা হয় তাদের রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমে ফ্রান্সকে এগিয়ে নেন অধিনায়ক এমবাপ্পে। 

    ম্যাচের ৬০ মিনিট বক্সের ঠিক ওপর থেকে মার্কারকে ধোকা দিয়ে তার ডান পায়ের মাপা শট দূরের পোস্টে জড়ায়। এই বিশ্বকাপে আট গোল করে তিনি ধরে ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। গত বিশ্বকাপে গোল্ডেন বুট জিততে করেছিলেন আট গোল। বিশ্বকাপের ২০ ম্যাচে সমান ২০ গোল পেলেন ফরাসি বিস্ময়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসির চেয়ে মাত্র এক গোল পিছিয়ে তিনি।

    সেই গোলের রেশ কাটতে না কাটতেই বোস্টনের গ্যালারিতে ফের ফরাসি ঢেউ তোলেন উসমান দেম্বেলে। বক্সের ঠিক বাইরে থেকে তার শটও রুখতে পারেননি প্রথমার্ধের নায়ক বুনো। এ বিশ্বকাপে দেম্বেলে পেয়ে যান পঞ্চম গোলের দেখা।

    দুই গোলে পিছিয়ে যাওয়া মরক্কো এরপর জোড় চেষ্টা করেও ফরাসি রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি। এ ম্যাচে তাদের অদম্য রূপটা ছিল পুরোপুরি অনুপস্থিত। তাই গত বিশ্বকাপে সেমিফাইনালের নিয়তিই বরণ করতে হয়েছে আফ্রিকান জায়ান্টদের। সেবারও ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মরক্কোকে। 

    এবার ফ্রান্সের সামনে ফাইনালের হাতছানি। শুক্রবার দিবাগত রাতে স্পেন ও বেলজিয়ামের ম্যাচে যারা জিতবে তাদের বিপক্ষে সেমিফাইনালের লড়াই ফরাসিদের। 

  2. এক মাস আগে(০৩:৪৪)

    সেমিফাইনাল থেকে ছয় মিনিট দূরে ফ্রান্স

    নির্ধারিত ৯০ মিনিট শেষ। চলছে যোগ করা ছয় মিনিটের খেলা। ব্যবধান ধরে রেখে এই সময়টা পাড় করতে পারলেই টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে মঞ্চে পা রাখবে ফ্রান্স। 

  3. এক মাস আগে(০৩:৩৪)

    এমবাপ্পেকে তুলে নিলেন দেশম

    ৭৭ মিনিটে ২-০ গোলের লিড থাকায় দলের আক্রমণভাগের মূল অস্ত্র এমবাপ্পেকে নিয়ে আর ঝুকি নিলেন না ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তাকে তুলে নিয়ে মাঠে পাঠালেন জঁ-ফিলিপ মাতেতাকে। আর দুয়ের জায়গায় এলেন ব্রাডলি বার্কোলা। 

  4. এক মাস আগে(০৩:২৫)

    দেম্বেলে ব্যবধান বাড়ালেন

    ৬৬ মিনিটে চোখ ধাধানো শটে জাল খুঁজে নিলেন উসমান দেম্বেলে। ফ্রান্স এগিয়ে গেল ২-০ ব্যবধানে। বক্সের বাইরে থেকে তার ডান পায়ের শট মরক্কো কিপারের গ্লাভস ছুঁয়ে পোস্টে জড়ায়। এই বিশ্বকাপে পঞ্চম গোলের দেখা পেলেন ফরাসি তারকা। 

  5. এক মাস আগে(০৩:২২)

    সেই এমবাপ্পেই এগিয়ে নিলেন ফ্রান্সকে

    চার মিনিট পর অর্থাৎ ৬০ মিনিটে বক্সের ঠিক ওপর থেকে নিঁখুত শটে দূরের পোস্টের বল জমা করেন এমবাপ্পে। তাতেই ফ্রান্স এগিয়ে যায়। এমবাপ্পে ছুঁয়ে ফেলেন সর্বোচ্চ আট গোল করা মেসিকে। গত বিশ্বকাপেও করেছিলেন আট গোল। সব মিলিয়ে তিন বিশ্বকাপে করলেন ২০ গোল। মেসির চেয়ে এখন এক গোলে পিছিয়ে ফরাসি রাজা।  

  6. এক মাস আগে(০২:৫০)

    গোলের সুযোগ নষ্ট করলেন এমবাপ্পে

    ৫৬ মিনিটে গোলের ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। ওলিসের ডিফেন্স চেঁড়া পাস পেয়েও এলমেলো শটে সামনে থাকা মরক্কো কিপারের পরীক্ষঅ নিতে পারেননি ফ্রান্স অধিনায়ক।

  7. এক মাস আগে(০২:২৯)

    প্রথমার্ধে ফ্রান্স বনাম বুনো!

    শেষ হল গোলহীন প্রথমার্ধ। এই সময়ের পুরোটা জুড়েই ফরাসিদের গোলের মরিয়া চেষ্টা রুখে দিয়েছেন মরক্কো গোলকিপার ইয়াসিন বুনো। এমবাপ্পের পেনাল্টি থামিয়ে দেওয়া, উপামেকানো, দুয়েদের দারুণ সব গোলের নস্যাৎ করে ম্যাচের প্রথম ধাপে মরক্কোর নায়ক বুনো। তার বীরত্বেই আটলাস লায়নরা সাজঘরে গেছে ফরাসিদের গোল করতে না দিয়ে। 

  8. এক মাস আগে(০২:২৬)

    এমবাপ্পের পেনাল্টি রুখে দিলেন বুনো

    ২৮ মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সকে এগিয়ে নিতে পারলেন না এমবাপ্পে। তার দুর্বল শট রুখে দেন মরক্কো কিপার ইয়াসিন বুনো। মেসির সর্বোচ্চ ৮ গোল ছোঁয়ার সুযোগ এ প্রস্তে নষ্ট হলো ফ্রান্স অধিনায়কের। 

    চলতি বিশ্বকাপে পঞ্চম অসফল পেনাল্টির প্রচেষ্টা এটি। এর আগে দুটি পেনাল্টি মিস করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। 

  9. এক মাস আগে(০২:০৫)

    ফ্রান্সের পক্ষে পেনাল্টির বাঁশি

    ২৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে বক্সে ফেলে দেন মাজরাউই। তাতে বাঁজে পেনাল্টির বাঁশি। এমবাপ্পে নেবেন পেনাল্টি। 

  10. এক মাস আগে(০২:০১)

    ফ্রান্সকে গোল করতে দেননি বুনো

    ম্যাচের চতুর্থ মিনিটে ফ্রান্সের গোলের সুযোগ রুখে দেন মরক্কো কিপার ইয়াসিন বুনো। ছোট ডি-বক্স থেকে উপামেকানোর হেড শেষ মুহূর্তে রুখে দেন তিনি।

  11. এক মাস আগে(০১:৫৮)

    বোস্টনে শুরু ফ্রান্স-মরক্কো দ্বৈরথ

    যুক্তরাষ্ট্রের বোস্টনে শুরু হল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স মুখোমুখি গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর। সাদা জার্সিতে খেলছে ফ্রান্স। আর মরক্কো খেলছে ট্রেডমার্ক লাল জার্সিতে।

    ঠিক ৩২ বছর আগে এই মাঠেই ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুই ব্যজিও'র গোলে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল ইতালি। 

  12. এক মাস আগে(০১:৪৬)

    অনন্য রেকর্ড গড়ছেন দেশম

    এ ম্যাচে অনন্য এক রেকর্ড গড়ছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

    ২৫তম বিশ্বকাপ ম্যাচে তিনি ফ্রান্সের ডাগআউটে দাঁড়ালেন আজ। যার মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি কোচ হেলমুট শোনের রেকর্ড স্পর্শ করেছেন। শোন ১৯৬৬ থেকে ১৯৭৮ সালের মধ্যে ২৫টি বিশ্বকাপ ম্যাচে পশ্চিম জার্মানির ডাগআউটে নেতৃত্ব দিয়েছেন। 

  13. এক মাস আগে(০১:৪২)

    মেসিকে ছুঁবেন এমবাপ্পে?

    এ ম্যাচে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ আছে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলার বা টপকে যাওয়ার। প্যারাগুয়ের বিপক্ষে শেষ-১৬'র ম্যাচে জয়সূচক পেনাল্টি গোলটি ছিল তার এ আসরের সপ্তম গোল।

    ২০২২ বিশ্বকাপে আট গোল করে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে এবারও আছেন দুর্দান্ত ফর্মে। নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের সবচেয়ে ভয়ংকর অ্যাটাকিং লাইনের।  ফ্রান্স পাঁচ ম্যাচে ১৪ গোল করে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে আছে শীর্ষে। 

  14. এক মাস আগে(০১:০৭)

    ফ্রান্সের চমকহীন একাদশ, মরক্কোর দুই পরিবর্তন

    কোন চমক নেই ফ্রান্স একাদশে। প্রত্যাশিত একাদশ দিয়েই শুরু করবেন কোচ দিদিয়ের দেশম।

    ফ্রান্স একাদশ: মাইক মেনিয়োঁ; জুল কুন্দে, দাইয়ু উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়া; মানু কোনে, আদ্রিয়েঁ রাবিয়ো, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে।

    শেষ ১৬-র ম্যাচে কানাডাকে ৩-০ ব্যবধানে হারানো মরক্কোর শুরুর একাদশে আজ দুটি পরিবর্তন হয়েছে। হালহাল রেদুয়ান এবং ইনজুরিতে পড়া ইসমাইল সাইবারির জায়গায় দলে এসেছেন আনাস সালাহ এদিন ও শেমশাদিন তালবি।

    মরক্কো একাদশ: ইয়াসিন বুনো; আশরাফ হাকিমি, ইসা দিয়োপ, মাজরাউই, সালাহ এদ্দিন; আয়ুব বুয়াদি, এল আয়নাউই; ব্রাহিম দিয়াস, আজ্জেদিন ওনাহি, এল খান্নুস, দেমশাদিন তালবি।

আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Invalid date

এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। যুক্তরাস্ট্রের বোস্টনে সহজেই মরক্কো বাধা পেড়িয়ে শেষ চারে পৌঁছে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশূণ্য প্রধমার্ধের পর দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের নিঁখুত লক্ষ্যভেদে টানা ষষ্ঠ জয় নিশ্চিত করেছে ফরাসিরা। ২০১৮ বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে রানার্স-আপ হয়েছিল তারা। এবার তাদের সামনে টানা তৃতীয় ফাইনালের হাতছানি।ফরাসি আগ্রাসন থামাতে শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নিয়েছিল মরক্কো। ঘর সামলে প্রতি-আক্রমণে গোলের চেষ্টাই ছিল মূল লক্ষ্য। তব...
শেয়ার করুন:
Advertisement
ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

২৩ আগস্ট ২০২৬, ২১:০৭

সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

২৩ আগস্ট ২০২৬, ২১:২৫

নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

রোম বিতর্কের পর ভেনিসে

রোম বিতর্কের পর ভেনিসে

২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

advertiseadvertise