Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

অল্প বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা, বিরক্ত গোবিন্দর স্ত্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:১০
অল্প বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা, বিরক্ত গোবিন্দর স্ত্রী

বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’ গোবিন্দকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তবে এবার তার কোনো সিনেমা নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় এই অভিনেতা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে নবাগতা অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দকে একসঙ্গে দেখার পর থেকেই সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।

এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। বরাবরের মতোই সরাসরি মন্তব্য করে তিনি জানিয়েছেন, স্বামীর সাম্প্রতিক কর্মকাণ্ড তার ভালো লাগছে না।

পাপারাজ্জিদের ক্যামেরায় গোবিন্দ ও কোমলকে একসঙ্গে ধরা পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সুনীতার কাছে জানতে চাওয়া হলে তিনি ছবির প্রচার প্রসঙ্গেও কটাক্ষ করেন। সুনীতা বলেছেন, ‘আগে তো ছবি তৈরি হোক! ছবি তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়া— এখন আমি আর কী বলব?’

এরপর গোবিন্দ ও কোমলের একসঙ্গে ঘোরাফেরা প্রসঙ্গে আরও কড়া মন্তব্য করেন সুনীতা। তার ভাষায়, মেয়ের বয়সী একজনকে নিয়ে এভাবে ঘোরাফেরা করা নিয়ে গোবিন্দর আরও সচেতন হওয়া উচিত। এমনকি তিনি কটাক্ষ করে গোবিনদার ‘সুগার ড্যাডি’ প্রসঙ্গও টেনে আনেন।

সুনীতা আরও বলেছেন, ‘এটা অত্যন্ত খারাপ, ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে!’

জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা কোমল রানি স্বর্ণকার এখনো বলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেননি। তবে গোবিন্দর আসন্ন সিনেমা ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে তার। সিনেমা দুটির প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই গোবিন্দার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।


আরও পড়ুন

বেবি শার্ক বয় এবার কে-পপ তারকা

১৪ আগস্ট ২০২৬


গোবিন্দর সঙ্গে কোমলের এই উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে পুরনো নানা গুঞ্জনও। এর আগেও গোবিন্দার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা।



সম্প্রতি একটি রিয়েলিটি শোয়েও স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। সেখানে সুনীতা জানিয়েছিলেন, গোবিন্দা তার স্বামী এবং তার বিষয়ে অন্য কারও মন্তব্য করার অধিকার নেই।



১৯৮৭ সালে গোবিন্দা ও সুনীতার বিয়ে হয়। তাদের দুই সন্তান— টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। দীর্ঘ দাম্পত্য জীবনে নানা আলোচনা ও গুঞ্জন থাকলেও দুজনের সম্পর্ক টিকে রয়েছে।



এদিকে পর্দায় গোবিন্দা ও কোমলের জুটি কেমন সাড়া ফেলে, সেটি জানতে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত। তবে তার আগেই বিমানবন্দরের একটি ছবি এবং সুনীতার বিস্ফোরক মন্তব্যে বলিউডে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গোবিন্দ।




গোবিন্দসুনিতা আহুজাকোমল রানি স্বর্ণকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে