Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কঠিন সময়ে সালমানকে সাহস জুগিয়েছিলেন গোবিন্দ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪১
কঠিন সময়ে সালমানকে সাহস জুগিয়েছিলেন গোবিন্দ

সালমান খান ও গোবিন্দ। ছবি: সংগৃহীত

সালমান খান ও গোবিন্দের বন্ধুত্ব চার দশকেরও বেশি সময়ের। পর্দার বাইরেও তাদের সম্পর্ক বেশ গভীর। সম্প্রতি সালমানের জীবনের কঠিন এক সময়ে তার পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা জানিয়েছেন গোবিন্দ। তিনি জানান, ব্যক্তিগত জীবনের কিছু ঘটনায় একসময় প্রচণ্ড ভেঙে পড়েছিলেন সালমান। এমনকি নিজের ওপর আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন তিনি।

ঘটনাটি ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমা মুক্তির আগের সময়ের। সেসময় রাজনীতি থেকে দূরে সরে আবার অভিনয়ে ফেরার চেষ্টা করছিলেন গোবিন্দ। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকায় তার ওজন বেড়ে ১১৪ কেজিতে পৌঁছেছিল। ওজন কমানোর প্রক্রিয়া শুরু করে সালমানের কাছ থেকে পরামর্শ নিতে গিয়ে তিনি বুঝতে পারেন, নিজেই তখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সালমান।

গোবিন্দের ভাষ্য, সালমান তখন প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ছিলেন, যার প্রভাব তার শরীরেও পড়েছিল। তিনি সালমানকে বলেছিলেন, ‘সিনেমা শুরুর আগে ওজন ঝরিয়ে আমি ঠিক শেপে চলে আসব। কিন্তু তুমি? আমি কমেডি চরিত্রে অভিনয় করছি, আর তুমি হিরো। তোমাকে এখন দেখে তেমনটা মনে হচ্ছে না। তুমি যে দুঃখে আছ, তা স্পষ্ট। আগে সেটা থেকে বেরিয়ে এসো।’


আরও পড়ুন

মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন চলচ্চিত্র বানাচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ

১২ আগস্ট ২০২৬


সালমানকে নতুন করে শরীরচর্চা শুরু করার সাহসও জুগিয়েছিলেন গোবিন্দ। তিনি বলেন, ‘ওকে বলেছিলাম, দিনে দু-তিন ঘণ্টা শরীরচর্চা শুরু করো। ধর্মেন্দ্রজিকে দেখ। তার পরে তুমিই একমাত্র ব্যক্তি, যার দারুণ এক ব্যক্তিত্ব রয়েছে। তোমার মধ্যে আলাদা একটা আভা রয়েছে, যে জন্যই লোকে তোমাকে দেখে নায়ক বলে।’

গোবিন্দ জানিয়েছেন, তার পরামর্শ গুরুত্বের সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রম শুরু করেন সালমান। সেই সময় তিনি আরও বলেছিলেন, দীর্ঘদিন চলচ্চিত্র জগতের শীর্ষে থাকবেন সালমান। এখন পেছনে ফিরে তাকিয়ে গোবিন্দের মনে হয়, তার সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। এখনো জনপ্রিয় ও সফল অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন সালমান।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘পার্টনার’ সিনেমার মাধ্যমে সালমান ও গোবিন্দের জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ডেভিড ধাওয়ান পরিচালিত ওই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন লারা দত্ত ও ক্যাটরিনা কাইফও।

প্রায় দুই দশক আগের সেই ঘটনা গোবিন্দ সম্প্রতি প্রকাশ্যে আনার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। শুধু পর্দার জনপ্রিয় জুটি নয়, প্রায় চার দশকের বন্ধুত্বের কথাও তুলে ধরেছেন তিনি। তবে এ বিষয়ে সালমানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ব্যক্তিগত জীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হলেও সাধারণত সেসব বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না সালমান। তার সম্পর্ক ভাঙার গুঞ্জন থেকে শুরু করে প্রাণনাশের হুমকি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও নিজের মনের কথা সাধারণত আড়ালেই রাখেন এই অভিনেতা।

সালমান খানগোবিন্দবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে