Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন চলচ্চিত্র বানাচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:২৪
মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন চলচ্চিত্র বানাচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ

মিঠুন চক্রবর্তী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন কলকাতার পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ২০২৭ সালে উইন্ডোজ প্রযোজনা প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মাণ করা হবে এ চলচ্চিত্র।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘হ্যাঁ, অবশেষে আমরা একসঙ্গে কাজ করছি। আমি আর নন্দিতাদি, সঙ্গে মিঠুন চক্রবর্তী।’ তার এই ঘোষণার পরই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

পোস্টে নিজের ছোটবেলার স্মৃতিও তুলে ধরেছেন শিবপ্রসাদ। ‘অগ্নিপথ’, ‘ডিস্কো ডান্সার’, ‘দো আনজানে’ ও ‘ডান্স ডান্স’-এর মতো জনপ্রিয় ছবি দেখে বড় হয়েছেন তিনি। মিঠুন চক্রবর্তী তার কাছে শুধু একজন তারকা নন, বরং এক বিস্ময়ের নাম। শিবপ্রসাদের ভাষায়, ‘আমার কাছে উনিই রামকৃষ্ণ, উনিই মৃগয়া, উনিই ডিস্কো ডান্সার... বহুদিনের ইচ্ছা ছিল এই জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করার। অবশেষে সেই সঠিক গল্পটি এল, যা দুই প্রতিভাকে এক সুতোয় বাঁধল।’

আরও পড়ুন

নচিকেতা বললেন ‘আমি তো তোমার দুটি গান মেরে দিয়েছি’

১২ আগস্ট ২০২৬

মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রথম বৈঠকের অভিজ্ঞতাও জানিয়েছেন শিবপ্রসাদ। তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকার সময় মিঠুনকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। পরে মিঠুন তাকে ফোন করে বলেছিলেন, ‘শিবু! নিজেকে শিবপ্রসাদ বলে এত বড় ফিরিস্তি দিচ্ছিস কেন? বসে আছি তো কাজ করব বলে!’

এরপর সামনাসামনি গল্প শোনানোর পর মিঠুন হাত মিলিয়ে এক নিঃশ্বাসে বলে ওঠেন, ‘ফাটিয়ে দিয়েছিস! এ তো আমার জীবনের গল্প।’ শিবপ্রসাদের মতে, কয়েকটি শব্দ কখনো কখনো বহু বছরের স্বপ্নকে মুহূর্তেই বাস্তবে রূপ দেয়। সব চুক্তি চূড়ান্ত হওয়ার পর সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে।

২০২৭ সাল উইন্ডোজ প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিশেষ একটি বছর। ওই বছর প্রতিষ্ঠানটির পথচলার ২৫ বছর পূর্ণ হবে। এই বিশেষ বছরকে স্মরণীয় করে তুলতেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায়মিঠুন চক্রবর্তী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর