Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

প্রথম ছবিই ‘কাল্ট হিট’, এখন অটো চালান জনপ্রিয় তামিল অভিনেতা!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:০৫
শেয়ার করুন:
প্রথম ছবিই ‘কাল্ট হিট’, এখন অটো চালান জনপ্রিয় তামিল অভিনেতা!

‘সুব্রমণিয়াপুরম’ সিনেমার শুটিংয়ের ছবি

২০০৮ সালে মুক্তি পেয়েছিল তামিল সিনেমার অন্যতম সাড়াজাগানো ও যুগান্তকারী কাল্ট ক্লাসিক সিনেমা ‘সুব্রমণিয়াপুরম’। সিনেমাটির বাস্তবসম্মত নির্মাণ ও দুর্দান্ত গল্প তামিল ইন্ডাস্ট্রির চিত্রই বদলে দিয়েছিল।

আর এই সিনেমায় নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা জি. মারিমুথু। কিন্তু গ্ল্যামার জগতের হাতছানি আর প্রথম সিনেমার ব্যাপক সাফল্য সত্ত্বেও জীবনের চরম বাস্তবতার কাছে হার মানতে হয়েছে তাকে।

রূপালি পর্দার সেই অভিনেতা আজ পেটের দায়ে ও সংসার চালাতে চালাচ্ছেন অটোরিকশা!

ভারতের মাদুরাইতে জন্ম নেওয়া মারিমুথুর শৈশব ছিল চরম কষ্টের। ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে পড়েন তিনি। আর্থিক অনটনের কারণে পড়ালেখা এগোয়নি, মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ার পর ছাড়তে হয় স্কুল।

পেট চালাতে মাইক ও লাইট মেরামতের কাজ শুরু করেন। তবে বুকের ভেতর স্বপ্ন ছিল একদিন সিনেমায় অভিনয় করবেন। সেই স্বপ্নের টানেই পাড়ি জমান চেন্নাইতে।

একদিন কাজ করার সময় একটি সিনেমার শুটিং ক্রুর নজরে পড়েন মারিমুথু। তারা মারিমুথুর ছবি তুলে নিয়ে যান এবং কিছুদিন পর ‘সুব্রমণিয়াপুরম’ সিনেমার অডিশনের জন্য ডেকে পাঠান। আর সেটাই হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।

এম. শশীকুমার পরিচালিত সিনেমাটিতে দারুণ অভিনয় করে প্রশংসিত হন তিনি।

‘সুব্রমণিয়াপুরম’ হিট হওয়ার পর সবাই ভেবেছিলেন মারিমুথুর ভাগ্যের চাকা ঘুরে গেছে, এবার হয়তো একের পর এক সিনেমা পাবেন তিনি। কিন্তু বাস্তবে তা ঘটেনি। প্রথম সিনেমার সাফল্যের পর আর সেভাবে বড় কোনো কাজের সুযোগ মেলেনি তার।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, রঙিন দুনিয়ার আলো ঝলমলে ভাব থাকলেও ভেতরের সংকট ও অনিশ্চয়তা তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়িয়েছে।

আরও পড়ুন

৪০ বছর পরেও স্পটিফাইয়ের ১০০ কোটির ক্লাবে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’

১০ আগস্ট ২০২৬


সিনেমার অফার বন্ধ হয়ে গেলে পরিবারের মুখে খাবার তুলে দিতে মারিমুথু আবারও তার পুরোনো কাজ রেডিও মেরামতের দোকানে ফিরে যান। কিন্তু তাতেও সংকট না মেটায় বাধ্য হয়ে একটি অটোরিকশা কেনেন এবং তা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন।

সম্প্রতি রাস্তায় মারিমুথুর অটোরিকশা চালানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অভিনেতার এমন সততা, বিনয় এবং পরিবারের জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতাকে শ্রদ্ধা জানিয়েছেন তামিল সিনেমার ভক্ত ও নেটিজেনরা।

সমস্ত আর্থিক কষ্ট ও ব্যক্তিগত লড়াইয়ের পরও অভিনয় ছাড়ার কথা চিন্তা করেননি মারিমুথু। তিনি এখনও স্বপ্ন দেখেন, হয়তো একদিন ‘সুব্রমণিয়াপুরম ২’ তৈরি হবে এবং তিনি আবারও বড় পর্দায় ফেরার সুযোগ পাবেন।

মারিমুথুবিশ্ব চলচ্চিত্রতামিল অভিনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল