Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

৪০ বছর পরেও স্পটিফাইয়ের ১০০ কোটির ক্লাবে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৩৩
৪০ বছর পরেও স্পটিফাইয়ের ১০০ কোটির ক্লাবে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’

সংগৃহীত ছবি

কিং অব পপ মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা যে সময়ের সীমানা পেরিয়ে আজও সমানভাবে অমলিন, তার প্রমাণ মিলল আবারও। প্রয়াত এই পপ সম্রাটের কালজয়ী সৃষ্টি ১৯৮৪ সালের বিখ্যাত গান ‘থ্রিলার’ অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে ১০০ কোটিরও বেশিবার শোনার রেকর্ড গড়েছে।

এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্পটিফাইয়ের অভিজাত ‘বিলিয়ন ক্লাবে’ নিজের নাম লেখাল মাইকেল জ্যাকসনের অন্যতম সেরা এই ট্র্যাকটি।

সম্প্রতি প্রকাশিত তালিকায় ওজি ওসবোর্নের ‘ক্রেজি ট্রেন’ ও লুক কম্বসের ‘ফাস্ট কার’-এর পাশাপাশি জ্যাকসনের ‘থ্রিলার’ যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি।

‘থ্রিলার’ যুক্ত হওয়ার মাধ্যমে বিশ্বখ্যাত এই অডিও প্ল্যাটফর্মটিতে মাইকেল জ্যাকসনের মোট পাঁচটি গান ১ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক স্পর্শ করল। এর আগে তার যে চারটি গান বিলিয়ন ক্লাবে জায়গা করে নিয়েছিল, সেগুলো হলো— বিট ইট, স্মুথ ক্রিমিনাল, আই ওয়ান্ট ইউ ব্যাক ও বিলি জিন।

তার অলটাইম হিট ‘বিলি জিন’ গানটি এরই মধ্যে ৩০০ কোটির বেশিবার স্ট্রিম হয়েছে, যা ১৯৮০-র দশকের গানগুলোর মধ্যে স্পটিফাইতে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রিম হওয়ার রেকর্ড।

আরও পড়ুন

‘টক্সিক’-এ কিয়ারার বোল্ড দৃশ্য, স্ত্রীকে সাহস দিলেন সিদ্ধার্থ

১০ আগস্ট ২০২৬

ব্রিটিশ গীতিকার রড টেম্পারটনের লেখা এবং কোয়িন্সি জোন্সের অসাধারণ প্রযোজনায় তৈরি ‘থ্রিলার’ ছিল বাণিজ্যিক দিক থেকে জ্যাকসনের অন্যতম সফল প্রজেক্ট।

যদিও মুক্তির পর ইউএস বিলবোর্ড হট ১০০ চার্টের এক নম্বরে পৌঁছাতে পারেনি গানটি , সর্বোচ্চ ৪ নম্বরে উঠেছিল তবুও বিশ্ব জুড়ে এর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

১৯৮৪ সালের ২৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মাইকেল জ্যাকসনের এক রাতে ঐতিহাসিক ৮টি গ্র্যামি জয়ের মূল চাবিকাঠি ছিল এই ‘থ্রিলার’ অ্যালবামটি।

সেই রাতে ‘থ্রিলার’ গানের জন্য তিনি ‘সেরা মেল পপ ভোকাল পারফরম্যান্স’ এবং পুরো অ্যালবামের জন্য ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর প্রধান পুরস্কারটি নিজের ঝুলিতে পুরেছিলেন।

গানটি মুক্তির চার দশক পরও ভক্তদের হৃদয়ে যে সমানভাবে রাজত্ব করছে, স্পটিফাইয়ের এই নতুন মাইলফলক তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

মাইকেল জ্যাকসনথ্রিলারপপ মিউজিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ