Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫
একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজন করা হয় নবীন বরণ-২০২৬। অধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শুরু হয় দ্বাদশ শ্রেণির ছাত্র ওমর আল সাবরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, অহনা তালুকদারের গীতা পাঠ ও আরধ্য বড়ুয়ার ত্রিপিটক পাঠের মাধ্যমে।

অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির রেক্টর অ্যান্ড চিফ-কোঅর্ডিনেটর (শিক্ষা) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল  ইসলাম চৌধুরী। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান।

নবীন শিক্ষার্থীদের সামনে প্রতিষ্ঠানের নিয়ম–শৃঙ্খলা বিষয়ে কথা বলেন শিক্ষক প্রতিনিধি ও জিবি সদস্য সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। এরপর নবাগত একাদশ শ্রেণির শিক্ষর্থীদের পক্ষে নাইমা ইসলাম, জেরিন জাহারা প্রকাশ করে তাদের অনুভূতি। পুরো অনুষ্ঠানের আয়োজক ছিল দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। তাদের পক্ষে নবীনদের শুভেচ্ছা জানায় মাইশা আলম, তারান্নুম চৌধুরী ও ফাতিমা ওয়াহিদ।

অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী কলেজের বিগত দিনের সাফল্য উল্লেখ করে নবীনদের উদ্দেশে অনুপ্ররণামূলক বক্তব্য রাখেন। ভবিষ্যতে সফলতা অর্জনে নানা নির্দেশনা দেন রেক্টর।

বক্তাদের কথায় উঠে আসে, পুঁথিগত লেখাপড়ার পাশাপাশি এআই এর যুগে বহুমুখী জ্ঞান নির্ভর পারদর্শীতা অর্জনের গুরুত্বের কথা। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের তৈরি হওয়ার তাগিদ দেন তারা।

নবীন বরণ সঞ্চালনায় ছিল দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহিন বিনতে রশীদ, তাবিনা চৌধুরী তৃণা ও লাবিবা বিনতে মোমেন। অনুষ্ঠান শেষে প্রভাষক বিপ্লব করের প্রযোজনায় সহকারী অধ্যাপক জান্নাতুন নাহার, শিউলি মহাজন, প্রভাষক পুজা বড়ুয়া ও প্রদর্শক সুইটি দে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় মনোজ্ঞ সাংস্কৃতির অনুষ্ঠান। কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ নবাগত শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠান উপভোগ করেন।

চট্টগ্রামশিক্ষা প্রতিষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়