Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৪
চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি রাজবাড়ী জেলার ১০ জন প্রার্থী। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিভিন্ন জেলার নিয়োগের আদেশ জারি হওয়ার পর রাজবাড়ীর নিয়োগের তালিকায় নিজেদের নাম খুঁজে পাননি এসব প্রার্থী।

তবে, গোয়েন্দা প্রতিবেদনে নেতিবাচক তথ্যের গুঞ্জন উঠেছে। এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৭৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এখন পর্যন্ত নিয়োগযোগ্য সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে ১০১টি।

আরও পড়ুন

সাদিয়ার স্বাভাবিক জীবনে ফেরার আকুতি

২৫ সেপ্টেম্বর ২০২৬

জেলায় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য মোট ৮৪ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন। তাদের মধ্যে ৬ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। বাকি ৭৮ জনের মধ্যে ৬৮ জনের নিয়োগের বিষয়ে আদেশ জারি হলেও ১০ জনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় তাদের নিয়োগপত্র প্রদান করা হয়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওয়েব পোর্টালে সহকারী শিক্ষক পদে নিয়োগের আদেশ জারি করে। আদেশে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়। তবে চূড়ান্ত ফলাফলে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ১০ জনের নিয়োগপত্র আটকে থাকার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে চাননি।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান আগামীর সময়কে জানান, ৮৪ জনের মধ্যে ৬ জন কাগজপত্র জমা দেননি। বাকি ১০ জনের সন্তোষজনক প্রতিবেদন আসেনি।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদনে নেতিবাচক কোনো তথ্য পাওয়া গেলে নিয়োগ আটকে থাকতে পারে। তবে রাজবাড়ীর ১০ প্রার্থীর ক্ষেত্রে এমন কোনো তথ্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত করা হয়নি। ফলে নিয়োগপত্র না পাওয়ার প্রকৃত কারণ নিয়ে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন

মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, ৯ জন হাসপাতালে

২৫ সেপ্টেম্বর ২০২৬

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও নিয়োগপত্র না পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা এবং দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

সুপারিশরাজবাড়ীপ্রাথমিক বিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!