Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাদিয়ার স্বাভাবিক জীবনে ফেরার আকুতি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫১
শেয়ার করুন:
সাদিয়ার স্বাভাবিক জীবনে ফেরার আকুতি

সাদিয়া আক্তার

কাউনিয়ার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগীলি গ্রামের ১০ বছরের শিশু সাদিয়া আক্তার জন্ম থেকেই জটিল শারীরিক সমস্যায় ভুগছে। মলদ্বার (পায়ুপথ) স্বাভাবিক স্থানে না থাকায় জন্মের পর অস্থায়ী অস্ত্রোপচারের মাধ্যমে তার পেটের অংশে ফুটো করে মলত্যাগের ব্যবস্থা করা হয়। এরপর থেকেই তার কষ্টের শেষ নেই।

সাদিয়া বর্তমানে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা আরও কষ্টদায়ক হয়ে উঠছে। অন্য শিশুরা যখন খেলাধুলা ও আনন্দে সময় কাটায়, তখন সাদিয়াকে প্রতিনিয়ত নিজের শারীরিক কষ্টের সঙ্গে লড়াই করে চলতে হচ্ছে। তবুও পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে ছোট্ট এই মেয়েটি।

সাদিয়ার দিনমজুর পিতা আশরাফুল ইসলাম জানান, সদিয়ার এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচার করানো জরুরি। ঢাকায় ডা. প্রসেনজিৎ দত্ত আগামী সপ্তাহে অপারেশন করবেন। এ চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমার পক্ষে এত বিপুল অর্থের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

সাদিয়ার বাবা আশরাফুল পেশায় একজন দিনমজুর। দিন এনে দিন খাওয়া এই পরিবারের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের চিকিৎসার জন্য ৩ লাখ টাকা জোগাড় করা তাদের কাছে অসম্ভবের মতো।

কুর্শা ইউপি সদস্য ইউছুব আলী বলেন, সাদিয়ার চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই তার দিন মজুর পিতার। তাই সরকার ও বিত্তবান মানুষের মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সাদিয়ার বাবা-মায়ের আকুতি, সরকার ও সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, বিভিন্ন সংগঠন ও প্রবাসীদের সহযোগিতায় তাদের মেয়ে যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন।

সাদিয়ার চিকিৎসায় সহায়তা পাঠাতে
বিকাশ নম্বর: ০১৯৮৭৩২৭৭৯৮
সোনালী ব্যাংক মীরবাগ শাখা সঞ্চয়ী হিসাব নং- ৫০১৫৩০১০১৫১০৭

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে