Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

অপূর্বর কনসার্ট

শুভকামনা শিল্পীদের

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৪:৫০
শুভকামনা শিল্পীদের

জিয়াউল ফারুক অপূর্ব -ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট

ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবার একক কনসার্ট নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৮ আগস্ট স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ৯ আগস্ট সকাল ৭টা) থাকছে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শীর্ষক এই আয়োজন। প্রায় দুই ঘণ্টা নিজের পছন্দের শিল্পীদের জনপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন তিনি। পাশাপাশি থাকবে তার নিজের কণ্ঠে গাওয়া নাটকের গান। কনসার্টের প্রস্তুতি হিসেবে এসব গান অনেক দিন ধরে চর্চা করছেন এই তারকা।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অপূর্বর কনসার্টকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অভিনয়ে জনপ্রিয়তা পাওয়া  একজন তারকাকে এবার গায়ক হিসেবে দেখার অপেক্ষায় সবাই। কনসার্টি আয়োজন করেছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট। টিকিটের মূল্য ১০০ এবং ৩০০ মার্কিন ডলার (১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা)।

তারকাদের শুভকামনা

গায়ক হিসেবে অপূর্বর নতুন যাত্রাকে স্বাগত জানিয়েছেন বরেণ্য দুই সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছাবার্তার ভিডিও শেয়ার করেছেন অপূর্ব নিজেই। কুমার বিশ্বজিৎ বললেন, ‘আমার ভীষণ প্রিয় ও স্নেহভাজন অপূর্ব যেমন অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেছে, তেমনি এখন গান দিয়ে সবাইকে মুগ্ধ করুক— এটাই আমার দোয়া। দেশ ও প্রবাসের মাটিতে যারা বাংলা গান ও প্রকৃত সংস্কৃতিকে উঁচুতে ধরে রাখে, আমি সবসময় তাদের সঙ্গে আছি। অপূর্বর এই আয়োজনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। অনেক ভালোবাসা আর শুভকামনা। অনেক দূর এগিয়ে যাও।’

কুমার বিশ্বজিতের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত অপূর্ব লিখেছেন, ‘যার গায়কী প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মনে জায়গা করে নিয়েছে, সেই কিংবদন্তির কাছ থেকে এমন ভালোবাসা ও অনুপ্রেরণা পাওয়া এক পরম প্রাপ্তি। হৃদয়ের গভীর থেকে অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

অন্যদিকে ফাহমিদা নবী বললেন, ‘অপূর্ব, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি যতটা সুন্দর অভিনয় করো, ততটাই সুন্দর করে গান করো। যদি এখন নিউ ইয়র্কে থাকতাম, তাহলে অবশ্যই তোমার অনুষ্ঠান দেখতে যেতাম। তোমার অনুষ্ঠান অনেক ভালো হোক। অল দ্য বেস্ট।’

ফাহমিদা নবীর শুভেচ্ছার জবাবে অপূর্বর প্রতিক্রিয়া, ‘আপনার কণ্ঠের জাদুর মতো এই ভালোবাসার শুভেচ্ছাগুলোই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ, নুমা আপু। ভালোবাসা ও শ্রদ্ধা।’

শুধু এই দুই সংগীতশিল্পীই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বর নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশসহ বিনোদন অঙ্গনের আরও অনেক তারকা। তারা নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশিদের কনসার্টে উপস্থিত থেকে অপূর্বকে উৎসাহ দেওয়ার আহ্বান জানান।

‘গান গাওয়া আমার ভীষণ পছন্দের’

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। সেখান থেকে নিজের অনুভূতি জানিয়ে তিনি বললেন, ‘অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় গান গেয়েছি। অনেক ঘরোয়া আয়োজনেও গান গাইতে হয়েছে। আমার অভিনীত বেশ কয়েকটি নাটকে আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই আয়োজনে পরিপূর্ণ সম্মান দিয়ে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করব। মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাইব।’

অপূর্বকনসার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে