Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘সমঝোতার’ পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ-কনসার্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৬
শেয়ার করুন:
‘সমঝোতার’ পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ-কনসার্ট

ছবি: আগামীর সময়

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির মুখে সমঝোতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত  হয়েছে।

আজ সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় ব্যান্ড হাইওয়ের কনসার্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সোমবারের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপির নেতারা। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অতিথিরা বৃক্ষরোপণ করেন। এরপর তারা কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন।

আরও পড়ুন

জাবিতে একজন প্রার্থী নিয়েই বসছে সহযোগী অধ্যাপক নিয়োগ বোর্ড

১২ সেপ্টেম্বর ২০২৬

যদিও নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছিল কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনটির পক্ষ থেকে কনসার্ট বাতিলের দাবি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে আবেদন করা হয়।

আবেদনে সংগঠনটি দাবি করে, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আদব-আখলাক ও ধর্মীয় মূল্যবোধের সমৃদ্ধ জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও মানুষের ধর্মীয় অনুভূতি ওতপ্রোতভাবে জড়িত। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণের আয়োজন হলেও তা যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা ও স্থানীয় ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়।

পরে আলোচনাসাপেক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ব্যান্ড হাইওয়ের সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার তরুণ-তরুণীরা অংশ নেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়।

জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামলের মধ্যস্থতায় উভয়পক্ষের বৈঠকে সমঝোতার পর মূল ক্যাম্পাসে নবীনবরণ এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয় গত শনিবার।

বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে সাত-আটজন সদস্য অংশ নেন। অন্যদিকে কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনটির নেতারাও উপস্থিত ছিলেন।

সোমবারের অনুষ্ঠান শেষে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি। সংস্কৃতির রাজধানীখ্যাত এ জেলায় অতীতেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, ভবিষ্যতেও হবে। কনসার্ট আয়োজন নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছিল, তবে পরে তা আলোচনার মাধ্যমে মিটে গেছে। শান্তিপূর্ণভাবে কনসার্ট অনুষ্ঠিত হওয়ায় তিনি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকনসার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা