রাজধানীতে দুই মেগা কনসার্ট

এই আয়োজনে সংগীত পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে ব্যান্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাজধানীতে আয়োজন করা হয়েছে দুটি কনসার্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় রয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে সংগীত পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে ব্যান্ড। অন্যদিকে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বিকাল ৪টায় থাকছে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। এটিও সবার জন্য উন্মুক্ত। এতে সংগীত পরিবেশন করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাসরিফের কুঁড়েঘর। এ ছাড়া গান গেয়ে শোনাবেন আসিফ আকবর, র্যাপার সেজান, পারশা মাহজাবীন, ব্যান্ড নীল।




