
তারিখ
রবিবার, ৫ জুলাই ২০২৬
সময়
03:00:00
ভেন্যু
ফিলাডেলফিয়া
প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ মরোক্কো।
৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে নিলেন এমবাপ্পে। আসরে তার ৭ম গোল আর বিশ্বকাপে দল হিসেবে ফ্রান্সের ১৫০ তম গোল। ডিজায়ার দুয়াকে ফাউলের কারণে পেনাল্টি পায় ফ্রান্স
ম্যাচের একঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, তবুও গোলের দেখা পায়নি কোন দলই। দিদিয়ের দেশম তুলে নিয়েছেন বারকোলাকে, তার বদলে নেমেছেন ডিসায়ার দুয়া। দুজন খেলোয়াড় পরিবর্তন করেছে প্যারাগুয়েও
শেষ হয়েছে ম্যাচের প্রথম ৪৫ মিনিটের খেলা, তবে এখনো গোলের দেখা পায়নি কোন দলই। বলের দখল বেশিরভাগ সময় ছিল ফরাসিদের পায়ে, ৫ বার গোলমুখী প্রচেষ্টা চালিয়েছে ফ্রান্স তবে এখনো সফল হয়নি একবারও। হলুদ কার্ড দেখেছেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলছে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচটি, যা সবচেয়ে বেশি তাপমাত্রায় বিশ্বকাপের ম্যাচ হওয়ার রেকর্ড।
শুরু থেকেই প্রতিপক্ষ প্যারাগুয়েকে চেপে ধরেছে ফ্রান্স।ম্যাচের ৫ মিনিট সময় অতিবাহিত হয়েছে, ৮৩ শতাংশ সময়েই বলের দখল ছিল ফ্রান্সের ফুটবলারদের পায়ে।
ফ্রান্সঃ মাইক মেনিয়োঁ, লুকাস দিনিয়া,দাইয়ু উপমেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, মানু কোনে, আদ্রিয়েঁ রাবিয়ো, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা।
প্যারাগুয়েঃ অরল্যান্ডো গিল,গুস্তাভো ভেলাজকুয়েজ, ওমার আলদারতে, হুয়ান হোসে সেসেরাস, জুনিয়র আলোনসো, গুস্তাভো গোমেস, ডিয়েগো গোমেস, মিগুয়েল আলমিরো,আন্দ্রেস কিউবাস, ম্যাতিয়াস গালারাজা, হুলিও এনসিসকো