Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

টেইলর-ট্রাভিসের বিয়ের অন্দরমহল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৫১
টেইলর-ট্রাভিসের বিয়ের অন্দরমহল

শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এ বসেছিল এই রাজকীয় বিয়ের আসর

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রূপকথার পরিণতি পেল পপ কুইন টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির প্রেম। শুক্রবার নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এ বসেছিল এই শতাব্দী সেরা রাজকীয় বিয়ের আসর।

বিয়ের খবরটি নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই এমএসজির বাইরের জায়ান্ট স্ক্রিনগুলো আলোয় ঝলমল করে ওঠে, যেখানে লেখা ছিল—‘জাস্ট ম্যারিড’।

টেইলর সুইফটের বিয়ের সবচেয়ে বড় চমক ছিল বিয়ের ‘ম্যারেজ অফিসিয়েন্ট’, তিনি আর কেউ নন— হলিউডের বিখ্যাত কমেডিয়ান ও অভিনেতা অ্যাডাম স্যান্ডলার! সুইফটের শেষ অ্যালবামের ‘উইশ লিস্ট’ গানটি স্যান্ডলারের ১৯৯৬ সালের কাল্ট ক্লাসিক ছবি ‘হ্যাপি গিলমোর’ দ্বারা অনুপ্রাণিত ছিল। ট্রাভিস নিজেও এই ছবির সিক্যুয়েলে গত বছর একটি ক্যামিও করেছিলেন।

সেই সুবাদেই অ্যাডাম স্যান্ডলার নিউ ইয়র্ক স্টেটের বিশেষ ওয়ান-ডে লাইসেন্স নিয়ে এই জুটির বিয়ে সম্পন্ন করান। শুধু তাই নয়, নিজের বিখ্যাত ছবি ‘দ্য ওয়েডিং সিঙ্গার’-এর স্মৃতি ফিরিয়ে এনে বিয়ের মঞ্চে তিনি টেইলর-ট্রাভিসের জন্য একটি চমৎকার মজাদার ও আবেগঘন গানও গেয়ে শোনান!

বিয়ের পোশাকের কোনো ছবি এখনো পাপারাজ্জিদের হাতে না এলেও জানা গেছে, কনে ও বর উভয়ের পোশাকই তৈরি করেছে বিশ্ববিখ্যাত লাক্সারি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওর। ডিওরের নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন প্যারিসের ঐতিহ্যবাহী স্টুডিওতে টেইলর ও ট্রাভিসের সঙ্গে সরাসরি আলোচনা করে এই মাস্টারপিস পোশাকগুলো তৈরি করেছেন। এটিই কোনো বিশ্বখ্যাত তারকার জন্য অ্যান্ডারসনের ডিজাইন করা প্রথম কোচার ওয়েডিং ড্রেস।

কনের পায়ে ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের কাস্টম মেড জুতো এবং গয়না হিসেবে তিনি বেছে নিয়েছিলেন রাজকীয় কারটিয়ের জুয়েলারি। অতিথিদের বর্ণনা অনুযায়ী, ট্রাভিস কেলসি পরেছিলেন একটি ধবধবে সাদা কাস্টম টাক্সেডো এবং টেইলর সুইফটের গায়ে ছিল দীর্ঘ এক ভেইলসহ সাদা রঙের গাউন।


আরও পড়ুন

কীভাবে সাদ্দাম ইরাকের সিনেমাকে বিশ্বমঞ্চে আনতে চেয়েছিলেন

০৫ জুলাই ২০২৬

এই বিয়েতে কোনো প্রথাগত নিয়ম মানেননি টেইলর সুইফট। সাধারণত বিয়েতে কনের বান্ধবীরা ‘মেইড অব অনার’ বা ব্রাইডসমেইড হলেও, টেইলর তার নিজের ছোট ভাই অস্টিন সুইফটকে বানিয়েছেন ‘ম্যান অব অনার’! অস্টিনকে টেইলর তার জীবনের অন্যতম সেরা বন্ধু মনে করেন।


অন্যদিকে, ট্রাভিস কেলসির ‘বেস্ট ম্যান’ হয়েছিলেন তার নিজের ভাই তথা সাবেক আমেরিকান ফুটবল তারকা জেসন কেলসি। ছবিতে কোনো অতিরিক্ত ব্রাইডসমেইড বা গ্রুমসমেন রাখা হয়নি।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ভেতরে প্রায় ১,০০০ জন অতিথি উপস্থিত ছিলেন। চাঁদের হাটের মতো এই তালিকায় ছিলেন— সেলেনা গোমেজ, ক্যামিলা কাবেলো, হিউ গ্রান্ট, গিগি হাদিদ, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, মিলি ববি ব্রাউন এবং বিশ্বখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ।

পাপারাজ্জি ও ড্রোন এড়াতে অতিথিরা সরাসরি গাড়ি নিয়ে ভেন্যুর ভেতরে প্রবেশ করেন। অতিথিদের ফোন ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা থাকলেও, র‍্যাপার নেলি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, টেইলর ও ট্রাভিসকে চিৎকার করে অভিনন্দন! বিয়েটা জাস্ট অবিশ্বাস্য ছিল।

এএমসি থিয়েটার্সের সিইও এবং টিএমজেড-এর ইনসাইড সোর্স অনুযায়ী, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ভেতরের স্পোর্টস অ্যারেনাকে রাতারাতি বদলে দিয়ে আস্ত একটি গ্রাম্য প্রকৃতির সতেজ বাগান বানিয়ে ফেলা হয়েছিল! যার থিম ছিল ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড মিটস দ্য উইজার্ড অব ওজ’।

টেইলর সুইফট যখন নিজেরই একটি গানের কর্ড বা স্ট্রিং ভার্সনের সুরে মণ্ডপে হেঁটে আসছিলেন, তখন উপস্থিত সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। বিখ্যাত ফ্লিটউড ম্যাক ব্যান্ডের স্টিভি নিক্সও অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন।

টেইলর সুইফটট্রাভিস কেলসিবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ