ফের ওজন কমাচ্ছেন আমির
বিনোদন ডেস্ক

আমির খান
আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লালকারা’ সিনেমায় ২৫ বছর বয়সী তরুণের চরিত্রে অভিনয় করছেন আমির খান। এর জন্য ফের ওজন কমাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ভারতীয় ক্রিকেট ও দেশভাগের গল্পে নির্মাণ হচ্ছে সিনেমাটি।
এর আগে ‘দঙ্গল’-এ বয়স্ক মহাবীর সিং ফোগাটের চরিত্রে প্রায় ২৭ কেজি ওজন বাড়িয়ে ৯৭ কেজিতে পৌঁছেছিলেন তিনি। পরে মাত্র পাঁচ মাসে কঠোর ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে সেই বাড়তি ওজন কমান। ‘লাল সিং চাড্ডা’তেও তরুণ চরিত্রের জন্য প্রায় ২০ কেজি ওজন কমিয়েছিলেন আমির। আর ‘গজনি’র জন্য গড়েছিলেন পেশিবহুল শরীর।






