Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৭:১৮
থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বিবিরহাট কাঁচাবাজার এক নম্বর গলি। গভীর রাতে সেই গলিতে ছিনতাইয়ের শিকার হন এক পথচারী। সেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জানতে পারে পুলিশ। এখন ছিনতাইয়ের শিকার ব্যক্তির পরিচয় শনাক্ত করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সড়কে লাগানো সিসি ক্যামেরায় ধারণ হওয়া সেই ঘটনার ভিডিও ফুটেজ আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম কাজী রফিকুল ইসলাম মনির (৬০)। তিনি নগরীর আতুরার ডিপো এলাকায় খাজা ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানের মালিক। ছিনতাইকারীরা তার গলায় ঝোলানো একটি ব্যাগ কেড়ে নিয়ে যায়। ব্যাগে প্রায় চার হাজার টাকা ও দুটি মোবাইল ছিল।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, মনির গলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার গলায় ঝোলানো একটি ছোট ব্যাগ। ডান হাতে একটি থলে। বাম হাতেও ছোট একটি থলের মতো ছিল। মনিরের পেছনে টি-শার্ট পরা এক তরুণ হাঁটছিলেন। বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আসছিল। সেটিতে শুধু চালক ছিলেন। দুই যুবক অটোরিকশার সামনে হেঁটে আসছিলেন।

সামনে আসতেই দুই যুবক হঠাৎ মনিরকে আক্রমণ করেন। এ সময় পেছনে থাকা তরুণটি প্রাণভয়ে দৌড়ে চলে যান। দুই যুবক ঝাঁপিয়ে পড়ে মনিরের কাঁধ থেকে ব্যাগটি টেনে নেন। এরপর অটোরিকশায় উঠে চলে যান। ঘটনার আকস্মিকতায় মনির প্রথমে দৌড়ে কিছুদূর এগিয়ে যান। পরক্ষণেই অটোরিকশার পেছনে ‘ধর ধর’ বলে দৌড়ে যেতে থাকেন। আশপাশে আরও কয়েকজন লোক হাঁটাহাঁটি করছিলেন। তাদের একজনকেও মনিরের সঙ্গে যেতে দেখা যায়।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক আগামীর সময়কে বললেন, ‘আমাদের টহল টিম নিয়মিত বিভিন্ন অলিগলিতে ডিউটি করে। রাত সাড়ে ১২টার ঘটনা। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। শনিবার সকালে ফেসবুকে ঘটনাটি দেখি। এরপর টিম পাঠিয়ে ভিকটিমকে খুঁজে বের করি। তাকে মামলা করতে বলা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

চট্টগ্রামছিনতাইফেসবুকপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি