Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ছিনতাই

ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা
ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ সময় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ছফির উদ্দিনের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার দুপুরে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছ...
সারা দেশ•১ দিন আগে
অটোরিকশায় তুলে শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই
অটোরিকশায় তুলে শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।গতকাল বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা।ভুক্তভোগীর সহকর্মী এক শিক্ষক জানালেন, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে...
সারা দেশ•৫ দিন আগে
উদ্বেগ-অস্বস্তির গল্প আর নয়
উদ্বেগ-অস্বস্তির গল্প আর নয়
রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। একজন মানুষ ঘর থেকে বেরিয়ে নিরাপদে কর্মস্থলে ফিরবেন, ব্যবসায়ী নির্বিঘ্নে ব্যবসা করবেন, নারী-শিশুরা নিরাপদে চলাফেরা করবে, অপরাধের শিকার হলে থানায় গিয়ে ন্যায়বিচারের আশ্বাস পাবে— এটিই একটি সভ্য রাষ্ট্রের স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক চিত্র সে প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হত্যা, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, পুলিশের ওপর হামলা এবং মব সন্ত্রাসের বিস্তার জনমনে উদ্বেগ-উৎ...
সম্পাদকীয়•১০ দিন আগে
মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই
মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই
মানিকগঞ্জের হরিরামপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম মনোরঞ্জন কর্মকার ওরফে মনা।স্থানীয় বাসিন্দা শিক্ষক রাসেল মিয়া জানান, যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনোরঞ্জনকে উদ্ধার করে হরিরামপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থলে রক্তের দাগ ও একটি কাঠের লাক...
সারা দেশ•১১ দিন আগে
রাউজানে নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই
রাউজানে নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের রাউজানে দিনের বেলায় এক নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গশ্চি-মঙ্গলখালী সড়কে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে দুই মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি এ ছিনতাই করেন বলে জানিয়েছে পুলিশ।ছিনতাইয়ের শিকার শামসুন নাহার (৫০) উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী। এ ঘটনায় তিনি রাউজান থানায় মামলা করেছেন।রাউজান থানার ওসি সাইফুল ইসলাম আগামীর সময়কে বললেন, শামসুন নাহার জমি নিবন্ধনের জন্য উপজেলা সদরের সাব-রে...
চট্টগ্রাম•২০ দিন আগে
খুলনায় যুবককে গুলি করে ল্যাপটপ নিয়ে গেল দুর্বৃত্তরা
খুলনায় যুবককে গুলি করে ল্যাপটপ নিয়ে গেল দুর্বৃত্তরা
খুলনার নিরালা এলাকায় এক যুবককে গুলি করে ল্যাপটপ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর ১৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ যুবকের নাম মো. সালমান (২৩)। তিনি নগরীর ১৬ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির কর্মচারী।স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ১৭ নম্বর সড়কে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির সামনে কাজ করছিলেন সালমান। এ সময় মোটরসাইকে...
সারা দেশ•২১ দিন আগে
যাত্রীবেশে চালককে কুপিয়ে জখম করে ভ্যান ছিনতাই
যাত্রীবেশে চালককে কুপিয়ে জখম করে ভ্যান ছিনতাই
যশোরের কেশবপুরে যাত্রীবেশে এক বৃদ্ধ চালককে কুপিয়ে জখম করে তার ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় কেশবপুর-পাঁজিয়া সড়কে উপজেলার হদ এলাকায় এ ঘটনা ঘটে।এসব তথ্য জানিয়েছেন কেশবপুর থানার ওসি মুহাম্মদ হাফিজুর রহমান।আহত ব্যক্তির নাম মফেজ উদ্দিন মোড়ল (৬০)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা। আরও পড়ুন শিমগাছের মাচা কাটার প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ...
সারা দেশ•২৩ দিন আগে
ছিনতাই হচ্ছে মানুষের অধিকার
ছিনতাই হচ্ছে মানুষের অধিকার
দখলবাজির সবচেয়ে বড় ক্ষতি হলো— এটি শুধু জমির মালিকানা বা দখলের প্রশ্ন নয়, আইনের শাসন ও নাগরিক অধিকারের প্রশ্ন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আদালত কিংবা যথাযথ কর্তৃপক্ষের আদেশ ছাড়া অন্যের দখলীয় জমি থেকে তাকে উচ্ছেদ করে, সেটি আইনগতভাবে অপরাধের পর্যায়ে পড়ে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এ এ বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। আইনটির ৮ ধারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে দখল পুনরুদ্ধারের আবেদন করতে পারেন। এই আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো দ্রুত প্রতিকারের ব্যব...
কলাম•২৩ দিন আগে
রাজধানীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক দম্পতি
রাজধানীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক দম্পতি
রাজধানীর শ্যামলী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী।আজ শনিবার সকাল সোয়া সাতটার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে ঘটে এ ঘটনা। এ বিষয়ে সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি কাজে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে আজিমপুর থেকে একটি অটোরিকশায় কল্যাণপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার স্ত্রীর ভ্যানিটি ব্য...
রাজধানী•২৩ দিন আগে
থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে
থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বিবিরহাট কাঁচাবাজার এক নম্বর গলি। গভীর রাতে সেই গলিতে ছিনতাইয়ের শিকার হন এক পথচারী। সেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জানতে পারে পুলিশ। এখন ছিনতাইয়ের শিকার ব্যক্তির পরিচয় শনাক্ত করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সড়কে লাগানো সিসি ক্যামেরায় ধারণ হওয়া সেই ঘটনার ভিডিও ফুটেজ আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার ব্যক্তির...
চট্টগ্রাম•২৩ দিন আগে
ছিনতাইয়ের ২৮৪ বস্তা চিনি উদ্ধার
ছিনতাইয়ের ২৮৪ বস্তা চিনি উদ্ধার
চট্টগ্রামের পটিয়া থেকে ১৫ টন চিনিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় কক্সবাজারের চকরিয়ার হারবাং থেকে আরও সাড়ে ৭ টন চিনি উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার ভোররাতে হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকার একটি বন্ধ টেইলার্সের দোকানে অভিযান চালিয়ে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়।এর আগে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর বাজারের একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছিল ১৩৪ বস্তা। দুই দফায় লুণ্ঠিত ৩০০ বস্তার মধ্যে এ পর্যন্ত উদ্ধার হয়েছে ২৮৪ বস্তা। বাকি ১৬ বস্তা চিনির সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় করা মামলায় কাভার্ডভ্যানের চালক আ...
সারা দেশ•২৪ দিন আগে
ঈশ্বরদীতে পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার ছিনতাই
ঈশ্বরদীতে পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার ছিনতাই
পাবনার ঈশ্বরদীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে তিন নারীসহ ছয়জন ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। এ সময় অটোরিকশার গতিরোধ করে চালককে মারধর এবং যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। হামলায় শরিফুল ইসলাম নামে এক যাত্রী আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের কাছে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা জানায়, দাশুড়িয়া এলাকার হিন্দু সম্প্রদায়ের তিন নারীসহ পাঁচজন দুর্গ...
সারা দেশ•২৭ দিন আগে
ছিনতাই সাড়ে ৭ লাখ, উদ্ধার ৩ হাজার !
ফটিকছড়ি ● ছিনতাই সাড়ে ৭ লাখ, উদ্ধার ৩ হাজার !
চট্টগ্রামের ফটিকছড়িতে চা-বাগানের ব্যবস্থাপককে কুপিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন হাজার টাকা। যা ছিনতাই করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।আজ শনিবার বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।গ্রেপ্তার পাঁচজন হলেন, আবু, জিহান উদ্দীন, সম্রাট, রাশেদ ও জাবেদ। তাদের বাড়িও ফটিকছড়ি উপজেলায়। আরও পড়ুন...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
ছিনতাইয়ের সংকেত, জরুরি অবতরণ ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের
ছিনতাইয়ের সংকেত, জরুরি অবতরণ ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের
পাইলট ছিনতাইয়ের সংকেত দেওয়ার পর বুধবার সকালে ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজকে জয়পুরে সরিয়ে নেওয়া হয়। জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানো হয়। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ঘটনাটি তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থাটি।সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, বোয়িং ৭৮৭-৯ মডেলের এআই ২০৩০ ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এরপর নিরাপত্তা তল্লাশির জন্য উড়োজাহাজটিকে নির্ধারিত একটি বিচ্ছিন্ন স্থানে...
ভারত•প্রায় ১ মাস আগে
পুলিশ পরিদর্শককে কুপিয়ে মোবাইল, টাকা নিয়ে গেল ছিনতাইকারী
পুলিশ পরিদর্শককে কুপিয়ে মোবাইল, টাকা নিয়ে গেল ছিনতাইকারী
খুলনায় চাপাতি দিয়ে কুপিয়ে এক পুলিশ পরিদর্শকের মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে নগরীর খুলনা কলেজিয়েট স্কুলের সামনে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানালেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন।আহত পুলিশ কর্মকর্তার নাম শাহ আলম (৪৩)। তিনি খুলনা জেলার ‘এ সার্কেল’ অফিসে কর্মরত।ওসি লোকমান হোসেন জানালেন, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ছিনতাইয়ের পর গার্মেন্টস কর্মী হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
ছিনতাইয়ের পর গার্মেন্টস কর্মী হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গার্মেন্টস কর্মী সায়মনের মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার পর হত্যার দায়ে তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় দেন। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে মোবাইল ক্রেতা সুজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান।এদিন কারাবন্দি তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। এ সময় তিনি...
আদালত•প্রায় ১ মাস আগে
চট্টগ্রামে থানার পেছনে ছিনতাই, ভিডিও ভাইরাল
চট্টগ্রামে থানার পেছনে ছিনতাই, ভিডিও ভাইরাল
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সীমানাপ্রাচীর ঘেঁষে চলে গেছে একটি সড়ক। থানার জানালা দিয়েই সড়কটিতে চোখে পড়ে যানবাহন ও পথচারীর চলাচল। এই রাস্তায় সাতসকালে এক রিকশাযাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর আগামীর সময়কে জানিয়েছেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে তাদের কাছে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তারা স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছেন। ছিনতাইয়ের শিকার ব্যক্তি...
চট্টগ্রাম•প্রায় ২ মাস আগে
নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি
নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি
নতুন দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করল, ঢাকার সড়কে প্রধান শিক্ষক রনজিলা পারভীনের মৃত্যুর জন্য এই ‘ছিনতাইকারী’রাই দায়ী। র‌্যাব যাদের গ্রেপ্তার করেছিল, তারা নয়। আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলন করে আরও জানায়, গ্রেপ্তার খোকন ও রাজীব মাতব্বর অভিযোগ স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয়েছে রনজিলা পারভীনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যাগটি। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজন রনজিলার মৃত...
জাতীয়•২ মাস আগে
ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু: এবার পুলিশের হাতে দুজন গ্রেপ্তার
ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু: এবার পুলিশের হাতে দুজন গ্রেপ্তার
ঢাকায় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হেঁচকা টানে নারী শিক্ষক রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় র‌্যাব গ্রেপ্তার করেছিল তিনজনকে। তাদের নিয়ে প্রশ্ন ওঠার পর এবার পুলিশ দুজনকে গ্রেপ্তারের তথ্য জানাল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আজ বুধবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় দুজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বার্তায় বলা হয়েছে, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী কর্তৃক প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় আসামি...
জাতীয়•২ মাস আগে
চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে শিক্ষার্থী
চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে শিক্ষার্থী
রাজধানীর মহাখালী এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত হয়েছেন এক শিক্ষার্থী। তার অভিযোগ, ছিনতাইকারীরা তাকে ঘিরে দুই হাত, বুক, পিঠ ও বাম পায়ে ছুরি মেরে নিয়ে গেছে তার মোবাইল ফোন ও মানিব্যাগ। আহত শিক্ষার্থীর নাম হাসানুজ্জামান সাজিদ (২২)। তিনি নাটোরের কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বিএইউইটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে সাতটার দিকে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনে...
রাজধানী•২ মাস আগে