Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে থানার পেছনে ছিনতাই, ভিডিও ভাইরাল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০০
চট্টগ্রামে থানার পেছনে ছিনতাই, ভিডিও ভাইরাল

ভিডিও থেকে নেওয়া ছবি। সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সীমানাপ্রাচীর ঘেঁষে চলে গেছে একটি সড়ক। থানার জানালা দিয়েই সড়কটিতে চোখে পড়ে যানবাহন ও পথচারীর চলাচল। এই রাস্তায় সাতসকালে এক রিকশাযাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর আগামীর সময়কে জানিয়েছেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে তাদের কাছে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তারা স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছেন। ছিনতাইয়ের শিকার ব্যক্তির খোঁজ করছেন তারা।

আজ শনিবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে ছিনতাইয়ের দৃশ্যটি। এটি নগরীর পাথরঘাটার সতীশ বাবু লেইনের ঘটনা বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন

পাহাড় সমতলে সাইবার অপরাধের ঘাঁটি

১৮ সেপ্টেম্বর ২০২৬

ভিডিওতে দেখা যায়, হাতে টানা একটি রিকশায় ছিলেন ঘটনার শিকার যাত্রী। পায়ের কাছে রাখা ব্যাগ দেখে ধারণা করা যায়, বাজার করে ফিরছেন। ছুরি হাতে দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে কেড়ে নিচ্ছিলেন টাকাপয়সা, মালামাল। ডান পকেটে থাকা কিছু বের করতে না পারায় টানাহেঁচড়া করতেও দেখা যায় ছিনতাইকারীদের।

একপর্যায়ে ছুরি দিয়ে যাত্রীর ডান পকেট কাটতে দেখা যায় তাদের একজনকে। অপরজন ছুরি হাতে ভয় দেখাচ্ছিলেন যাত্রীকে। তখন ওই যাত্রী কাতর কন্ঠে বারবার বলছিলেন, ‘আরে ভাই, দিতাছি তো।’ অসহায় হয়ে তাদের দিকে তাকিয়েছিলেন রিকশা চালক।

আশপাশের আবাসিক ভবন থেকে লোকজন ঘটনা দেখে চিৎকার শুরু করেন। তখন যাত্রীর মোবাইল ও টাকাপয়সা নিয়ে দ্রুত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান ছিনতাইকারীরা। কয়েকজন পথচারী ও বাসিন্দা অবশ্য ‘ধর ধর, মার মার’ বলে চিৎকার করতে করতে অটোরিকশাটিকে ধাওয়া দেন। তবে সেটি আটকানো যায়নি।

ওসি আবু জায়েদ বললেন, ‘ছিনতাইয়ের ঘটনাটি কখন ঘটেছে সেটা আমরা এখনও জানতে পারিনি। আমরা খোঁজখবর নিচ্ছি।’


ছিনতাইচট্টগ্রামভাইরাল ভিডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে