Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

২৫ বছর পূর্তিতে ফের বড় পর্দায় ‘লগান’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৩০
২৫ বছর পূর্তিতে ফের বড় পর্দায় ‘লগান’

‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্ণ হতে চলেছে

বলিউড ইতিহাসের অন্যতম সেরা এবং কালজয়ী সিনেমা ‘লগান’ এর কথা মনে আছে? সেই ব্রিটিশদের বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষদের ক্রিকেট ব্যাট দিয়ে উচিত শিক্ষা দেওয়া, ভুবনের সেই মরণপণ লড়াই আর এ আর রহমানের সেই এভারগ্রিন মিউজিক! দেখতে দেখতে রুপালী পর্দার সেই ইতিহাস গড়ার ২৫ বছর পূর্ণ হতে চলেছে। আর এই রূপালী জয়ন্তী বা সিলভার জুবিলি এবার ভারতের গণ্ডি পেরিয়ে লন্ডনের মাটিতে রাজকীয়ভাবে উদযাপন করতে যাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
আগামী ৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া ১৭তম ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট-তে ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আগামী ১৬ জুলাই লন্ডনে বসবে এক চাঁদের হাট, যেখানে ‘আমির খান ইন কনভারসেশন’ সেশনে স্বয়ং আমির খান উপস্থিত থেকে ২৫ বছর আগের সেই নস্টালজিয়া, ক্যামেরার পেছনের অজানা গল্প এবং অস্কারের মঞ্চে যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা ভক্তদের সাথে শেয়ার করবেন।
লন্ডন থেকে আমির খান এক আবেগঘন বার্তায় জানান, "আমরা যখন ‘লগান’ বানিয়েছিলাম, তখন মনে শুধু সততা আর জেদ ছিল। কিন্তু এই সিনেমাটি যে যুগের পর যুগ, দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে মানুষের মনে এভাবে জায়গা করে নেবে, তা কখনো ভাবিনি। বিএফআই-এর স্ক্রিনিংয়ে এটি আবার দর্শকদের সাথে কানেক্ট করবে ভাবতেই আমার দারুণ লাগছে।"
লন্ডনের উদযাপনের আগেই দেশের ভক্তদের জন্য ডাবল ধামাকা নিয়ে আসছেন আমির খান। আগামী ১২ জুন, ২০২৬ শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহগুলোতে অফিশিয়ালি আবারও বিগ স্ক্রিনে পুনরায় মুক্তি পাচ্ছে ‘লগান’। ২৫ বছর পর থিয়েটারের ডলবি সাউন্ডে ‘মিতওয়া’ কিংবা ‘বারসো রে’ গানগুলো শোনা এবং ভুবনের সেই ছক্কা মারা দেখার জন্য সিনেমা প্রেমীদের মাঝে এখন বেশ উত্তেজনা!

আরও পড়ুন

‘দ্য গডফাদার ৩’ খ্যাত অভিনেতা অ্যান্থনি গুইডেরা প্রয়াত

১০ জুন ২০২৬

২০০১ সালের ১৫ জুন মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকরের এই মাস্টারপিস সিনেমাটি মাদার ইন্ডিয়া এবং সালাম বোম্বের পর ভারতের মাত্র তৃতীয় সিনেমা হিসেবে অস্কারের মূল আসরে ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পেয়েছিল। এছাড়া ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি অ্যাওয়ার্ড জিতে ইতিহাস গড়েছিল আমির খান, গ্রেসি সিং এবং একঝাঁক ব্রিটিশ অভিনেতাদের এই টিম।

বক্স অফিসে ২৫ বছর কেটে গেলেও ‘লগান’ আজও প্রতিটি সিনেমা প্রেমীর কাছে এক আবেগের নাম। আর আমির খানের হাত ধরে এই মাইলফলক বিশ্বমঞ্চে যেভাবে উদযাপিত হচ্ছে, তা ভারতীয় সিনেমার জন্য এক বিশাল গর্বের মুহূর্ত।

লগানআমির খানসিনেমাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা