Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৮:২৭
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

আমির খান ও গৌরী

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ৫ জুলাই ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। সে সময় তিনি জানান, গৌরী তার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন। তবে সম্পর্ক প্রকাশ্যে আনার আগে প্রায় ১৮ মাস বিষয়টি গোপন রেখেছিলেন তারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খান রসিকতা করে মন্তব্য করেন, ‘দেখলেন তো, আপনাদের কিছুই জানতে দিইনি!’ তিনি আরও উল্লেখ করেন, গৌরী দীর্ঘদিন বেঙ্গালুরুতে থাকতেন। ফলে গণমাধ্যমের নজর এড়িয়ে সেখানেই তাদের বেশিরভাগ দেখা-সাক্ষাৎ হতো।

গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তিনি রিটা স্প্র্যাটের মেয়ে। রিটা স্প্র্যাট সেখানে একটি বিউটি স্যালনের মালিক ছিলেন। লিংকডইনের তথ্য অনুযায়ী, গৌরী ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিউটি স্যালন পরিচালনা করছেন। আগের একটি সম্পর্ক থেকে তার সাত বছর বয়সী একটি সন্তানও রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আমির খান। তিনি উল্লেখ করেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছে। ও অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে আমি মানসিক শান্তি পাই।’

আরও পড়ুন

হাফ প্যাডেল থেকে ফুল প্যাডেল, তারপর সোজা পুকুরে

০৩ জুন ২০২৬


সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের প্রসঙ্গ টেনে আমির আরও মন্তব্য করেন, ‘তাদের সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেটা টেকেনি। তবে গৌরী আমার জীবনে আসার পর নিজেকে সত্যিই পরিপূর্ণ মনে হয়। আমরা একসঙ্গে খুব সুখে আছি।’

এর আগে ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে দুই সন্তান, জুনায়েদ খান ও আইরা খান। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে বিচ্ছেদ ঘটে তাদের।


পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ‘লাগান’ সিনেমার শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়েছিল। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও ছেলে আজাদের দায়িত্ব তারা যৌথভাবেই পালন করছেন।


গত এক বছরে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও জনসমাগমে একসঙ্গে দেখা গেছে আমির ও গৌরীকে। সম্প্রতি তারা ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যালে একসঙ্গে অংশ নেন। এর পর থেকেই তাদের সম্পর্ক এবং বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।


এদিকে, বিয়ের খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে। সবকিছু ঠিক থাকলে এটি হবে তার জীবনের তৃতীয় বিয়ে।


আমির খানগৌরীবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে