Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ফুংসুখ ওয়াংড়ু কি বাস্তবের সোনম ওয়াংচুক, কী বললেন আমির

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৪:৩৬
ফুংসুখ ওয়াংড়ু কি বাস্তবের সোনম ওয়াংচুক, কী বললেন আমির

সংগৃহীত ছবি

বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমা ‘থ্রি ইডিয়টস’। আর এই সিনেমার মূল আকর্ষণ ছিল আমির খানের অভিনয় করা কালজয়ী চরিত্র ‘ফুংসুখ ওয়াংড়ু’।

সিনেমা মুক্তির পর থেকেই একটি গুঞ্জন ডালপালা মেলেছিল যে, লাদাখের বাস্তব জীবনের বিখ্যাত শিক্ষাবিদ ও বিজ্ঞানী সোনম ওয়াংচুকের জীবন থেকেই নাকি অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল আমির খানের এই চরিত্রটি।

দীর্ঘদিন ধরে ভক্তদের মনে থাকা এই চেনা ধারণাটিকে এবার সরাসরি ‘ভুল’ ও ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন খোদ আমির খান। লন্ডনে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর একটি প্রশ্নোত্তর পর্বে এই বিষয়ে সরাসরি কথা বলেন বলিউড মিস্টার পারফেকশনিস্ট।

আমির খান পরিষ্কার জানিয়ে দেন, সিনেমাটি যখন তৈরি হচ্ছিল, তখন সোনম ওয়াংচুক নামের যে কেউ আছেন, সেটাই তারা জানতেন না। প্রশ্নের উত্তরে আমির বলেছেন, ‘না, এই দাবিটা মোটেও সত্যি নয়। এটা স্রেফ একটা ভুল ধারণা। আমরা যখন ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি করছিলাম, তখন আমি মিস্টার সোনম সম্পর্কে কিছুই জানতাম না। শুধু আমি নই, সিনেমার পরিচালক রাজু কিংবা লেখক অভিজাত জোশি— আমাদের কেউই তার ব্যাপারে জানতাম না।’

আরও পড়ুন

আগেই জানতাম, বিজয়ের আসল গন্তব্য রাজনীতি

১৭ জুলাই ২০২৬


তবে চরিত্রটি তার ওপর ভিত্তি করে তৈরি না হলেও সোনমের কাজের প্রতি নিজের পুরো শ্রদ্ধা প্রকাশ করেছেন আমির। তিনি জানান, ‘মিস্টার সোনম দেশের জন্য দারুণ সব কাজ করছেন। তাকে সম্মান করার জন্য তার জীবনকাহিনীকে ‘থ্রি ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু হতে হবে, এমন কোনো মানে নেই।’

কদিন আগেই ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ‘চতুর রামালিঙ্গম’ চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি বর্তমান ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত সোনম ওয়াংচুককে সমর্থন জানিয়ে বলেছিলেন, সোনমই হলেন বাস্তবের ফুংসুখ ওয়াংড়ু।

কোটি ভক্তের মতো সহঅভিনেতার এমন দাবি শুনে আমির খান হাসতে হাসতে বলেছেন, ‘আমিও সম্প্রতি চতুরের ভিডিওটা দেখেছি। ও আসলে ভুল বলছে।’

ভারতের জাতীয় পরীক্ষা ‘নিট’-এর প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন করছেন জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তার এই আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গোটা বলিউড।

আমির খান নিজে যেমন ওনার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখিয়েছেন, তেমনই নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, শাবানা আজমি ও ইমরান খানের মতো তারকারা সোনমকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন।

গত ১৪ জুলাই আরেক বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করও যন্তর মন্তরে গিয়ে সশরীরে দেখা করেছেন আন্দোলনরত এই সমাজকর্মীর সঙ্গে।

আমির খানসোনম ওয়াংচুক৩ ইডিয়টস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই