Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

বরলক্ষ্মী

আগেই জানতাম, বিজয়ের আসল গন্তব্য রাজনীতি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৩:৫৪
আগেই জানতাম, বিজয়ের আসল গন্তব্য রাজনীতি

বরলক্ষ্মী শরৎকুমার ও থালাপতি বিজয়

তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় এখন শুধু পর্দার নায়ক নন, তিনি বাস্তব জীবনেরও ‘নায়ক’—তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। রাজনীতিতে পা রেখেই বাজিমাত করেছেন তিনি।

বিজয়ের এই ঐতিহাসিক রাজনৈতিক সাফল্যে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বরলক্ষ্মী শরৎকুমার। সম্প্রতি এই দুই তারকার সাক্ষাৎ ঘটে। সেই সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বরলক্ষ্মী জানালেন, বিজয়ের এই রাজনৈতিক উত্থান নিয়ে বহু বছর আগেই তিনি এক দারুণ ভবিষ্যদ্বাণী করেছিলেন!

২০১৮ সালের ব্লকবাস্টার ‘সরকার’ সিনেমায় বিজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বরলক্ষ্মী। এ আর মুরুগাদোসের পরিচালনায় সেই ছবিতে বিজয়ের বিপরীতে এক তুখোড় খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বরলক্ষ্মী জানান, সেই সিনেমার শুটিং চলাকালীনই তিনি বুঝতে পেরেছিলেন, বিজয়ের আসল গন্তব্য আসলে রাজনীতি!

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বরলক্ষ্মী বলেছেন, ‘আমাদের সাম্প্রতিক সাক্ষাতে আমরা ‘সরকার’ ছবির সেটের সেই পুরনো আলাপ নিয়ে অনেক হাসাহাসি করেছি। আমি তখনই জানতাম, রাজনীতিই ওনার আসল পথ।’


আরও পড়ুন

মৌনীর সঙ্গে প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ অর্জুন বিজলানি

১৭ জুলাই ২০২৬


প্রথম চেষ্টাতেই বাজিমাত করে তামিলনাড়ুর মসনদে বসা বিজয়কে নিয়ে বরলক্ষ্মী তার পোস্টে লেখেন, ‘থালাপতি...!! লোকে ১০০ কথা বলতে পারে, কিন্তু দিনশেষে সি জোসেফ বিজয়ই আমাদের মুখ্যমন্ত্রী এবং তিনি এখানে রাজত্ব করতেই এসেছেন! সমালোচনা করা খুব সহজ, কিন্তু প্রথমবারেই মুখ্যমন্ত্রী হতে গেলে বুকভরা সাহস, জেদ আর জনগণের তুমুল ভালোবাসার প্রয়োজন হয়। আসুন আমরা এই চেয়ারটাকে সম্মান করি।’

সমালোচকদের একটু ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি আরও যোগ করেন, ‘কথার চেয়ে কাজ বড়। যারা সারাক্ষণ খুঁত ধরেন, সময় তাদের জবাব দিয়ে দেবে। আপাতত একটু ধৈর্য ধরুন এবং ওনাকে কাজ করার সুযোগ দিন।’

নিজেকে বিজয়ের ‘পাগলা ভক্ত’ দাবি করে এই অভিনেত্রী লেখেন, ‘আই লাভ ইউ স্যার! সবসময় আপনাকে ভালোবেসেছি, আর সারাজীবন আমি ‘বিজয় ভেরিয়ান’ (বিজয়ের ডাই-হার্ড ফ্যান) হয়েই থাকব।’

নিজের রাজনৈতিক দল টিভিকে নিয়ে নির্বাচনে ব্যাপক জয়ের পর, গত ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে জমকালোভাবে শপথ নেন সুপারস্টার বিজয়।

থালাপতি বিজয়বরলক্ষ্মী শরৎকুমারতামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই