Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মৌনীর সঙ্গে প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ অর্জুন বিজলানি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:৫৭
মৌনীর সঙ্গে প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ অর্জুন বিজলানি

মৌনী রায় ও অর্জুন বিজলানি

অভিনেত্রী মৌনী রায় আর অভিনেতা অর্জুন বিজলানির জুটি ভারতীয় টেলিভিশনের দর্শকদের বেশ পছন্দের। এক সময়ে জনপ্রিয় সিরিয়াল নাগিন দিয়ে পর্দা কাঁপিয়েছেন এই জুটি। পর্দার বাইরে তাদের বন্ধুত্বটা দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময়ের।

কিন্তু সম্প্রতি এক ডিনার পার্টি থেকে দুজনে একসঙ্গে বের হতেই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রেমের গুঞ্জন। ভিউ আর সস্তা ক্লিকের জন্য এই দীর্ঘদিনের বন্ধুত্বকে ‘প্রেমের তকমা’ দেওয়ায় এবার পাপারাজ্জি ও সংবাদমাধ্যমগুলোর ওপর ক্ষোভে ফেটে পড়েছেন অর্জুন বিজলানি।

অর্জুন বিজলানি ক্ষোভ প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘প্রিয় ক্লিকবাইট পেজগুলো, একটা গসিপ পেজের মুখরোচক হেডলাইনের জন্য ১৫ বছরের পুরনো একটা বন্ধুত্ব হুট করে প্রেমে বদলে যায় না! মানুষ বিপদে-আপদে বা কঠিন সময়েই বন্ধুর পাশে এসে দাঁড়ায়। ভিউ পাওয়ার জন্য সব বন্ধুত্বের মধ্যেই রোমান্টিক কোণ খোঁজার কোনো প্রয়োজন নেই। খবর ছড়ানোর আগে একটু খোঁজখবর নিলে ভালো হতো। আসুন, আমরা যা ছড়াচ্ছি তা নিয়ে একটু দায়িত্বশীল হই।’

তিনি আরও যোগ করেন, শুধু ভিউয়ের লোভে চমকপ্রদ ক্যাপশন দিয়ে মানুষের ব্যক্তিগত জীবনকে অতিষ্ঠ করা এবং বিভ্রান্তি ছড়ানো বন্ধ করা উচিত। কারণ দায়িত্বশীল সাংবাদিকতাই আসল সম্মান এনে দেয়, সস্তা ক্লিকবাইট নয়।

অর্জুনের এই পোস্টে সহমত পোষণ করে আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টাল ডিসুজা মন্তব্য করেছেন, এইসব কী ফাজলামো! শুধু ভিউয়ের জন্য আজকাল যা ইচ্ছা তাই পোস্ট করা হচ্ছে।

আরও পড়ুন

সোনাক্ষী-জাহিরকে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান খান?

১৭ জুলাই ২০২৬

অর্জুন ও মৌনীর পরিচয় ১৫ বছরেরও বেশি সময় ধরে। ২০১৫ সালে একতা কাপুরের সুপারহিট সিরিয়াল ‘নাগিন’-এ ঋতিক ও শিবানি চরিত্রে অভিনয় করে তারা ব্যাপক জনপ্রিয়তা পান।

পর্দায় তাদের দারুণ কেমিস্ট্রি দেখে ভক্তরা পাগল হলেও, বাস্তবে তারা সবসময়ই একে অপরকে ‘সেরা বন্ধু’ হিসেবে দাবি করে এসেছেন। শুটিংয়ের ব্যস্ত শিডিউলের কারণে মাঝে মাঝে তাদের মধ্যে টুকটাক ঝগড়া হলেও, দুজনের অফ-স্ক্রিন বন্ডিং সবসময়ই ছিল চমৎকার।

এই প্রেমের গুঞ্জনটি এমন একটা সময়ে রটল, যার কিছুদিন আগেই মৌনী রায় তার স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন।

গত ১৪ মে মৌনী ও সুরজ যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে, তারা পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাচ্ছেন এবং এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক চর্চা না করার অনুরোধ করেন। ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়াতে ধুমধাম করে বাঙালি ও মালয়ালি রীতিতে বিয়ে করেছিলেন মৌনী ও সুরজ।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের এই কঠিন সময়ে বন্ধু অর্জুন শুধু মৌনীর পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু মিডিয়া সেটাকেই প্রেমের রূপ দেওয়ায় বেজায় চটেছেন এই অভিনেতা।

মৌনী রায়অর্জুন বিজলানিবিতর্কবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    advertiseadvertise