Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সোনাক্ষী-জাহিরকে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান খান?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:৪০
সোনাক্ষী-জাহিরকে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান খান?

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আর জাহির ইকবাল বছরের পর বছর ধরে নিজেদের প্রেম রেখেছিলেন লুকিয়ে। ‘আমরা শুধু ভালো বন্ধু’—এই চেনা ডায়লগ দিয়ে সবাইকে ফাঁকি দিতে চাইলেও একজন মানুষকে তারা একদমই বোকা বানাতে পারেননি।

তিনি আর কেউ নন, স্বয়ং বলিউড ‘ভাইজান’ সালমান খান! সোনাক্ষী ও জাহিরের প্রেমের কথা তারা নিজেরা স্বীকার করার অনেক আগেই ধরে ফেলেছিলেন সালমান। শুধু তাই নয়, তাদের প্রেম নিয়ে বেশ মজার এক ভবিষ্যদ্বাণীও করেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে জাহির ইকবাল জানিয়েছেন, সালমানের কাছে গিয়ে তাদের কখনোই আলাদা করে প্রেমের কথা স্বীকার করতে হয়নি। কারণ সালমান আগে থেকেই সব বুঝে বসেছিলেন। জাহির বলেছেন, ‘আমরা মুখ খোলার আগেই ভাইজান আমাদের দেখে ফেলেছিলেন। তিনি সব জেনে গিয়েছিলেন।’


আরও পড়ুন

দেড় যুগ আগে ক্যাটরিনার জন্মদিনে কীভাবে ভাঙে সালমান-শাহরুখের বন্ধুত্ব

১৭ জুলাই ২০২৬


সোনাক্ষী সিনহা হাসতে হাসতে সেই দিনের কথা মনে করে বলেছেন, ‘আমাদের মধ্যে তখন একটা প্রেমের রসায়ন তৈরি হচ্ছিল, আর সালমান তো বোকা নন! তিনি আমাদের দেখেই বুঝে যান। যখনই তিনি আমাকে জাহিরের ব্যাপারে খোঁচাতেন, আমরা এড়িয়ে গিয়ে বলতাম— ‘আরে না না, এমন কিছুই না!’ কিন্তু একদিন ভাইজান আমাদের সোজাসুজি বলেই দিলেন, ‘দেখ, একদিন তোদের ব্রেকআপ হবে। তখন তুই একদিকে বসে কাঁদবি, আর ও আরেকদিকে বসে কাঁদবে। আমি তোদের দুজনকেই অনেক ভালোবাসি, তাই আমি কিন্তু কারও পক্ষ নিতে পারব না!’ ভাইজানের মুখে এই কথা শুনে আমরা দুজন তো পুরো থ হয়ে গিয়েছিলাম। বুঝেছিলাম যে আমাদের চুরির ওপর তিনি বাটপারি করে বসে আছেন!’

প্রেমের প্রথম দিকে একবার সালমান খানের সঙ্গে পাহাড়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন সোনাক্ষী ও জাহির। সেখানেই ঘটে এক কাণ্ড। কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন।

জাহির বলেছেন, ‘আমরা যে প্রেম করছি, সেটা ভাইজান সেদিন একশো ভাগ নিশ্চিত হয়ে যান। ঝগড়ার কারণে আমরা কেউ কারও সঙ্গে কথা বলছিলাম না। সালমান হুট করে আমার কাছে এসে ফিসফিস করে বললেন, ‘এইসব করিস না। আমি তোকে আগেই বারণ করছি!’

মজার বিষয় হলো, সোনাক্ষী আর জাহিরের আলাপ করিয়ে দেওয়ার পেছনেও ছিলেন এই সালমান খান। ২০১৭ সালে সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম চোখাচোখি হয় এই যুগলের।


আরও পড়ুন

নতুন সিনেমা নিয়ে বিতর্কে আলিয়া

১৭ জুলাই ২০২৬


অথচ তার আগে দিওয়ালি, ঈদ বা ভাইজানের জন্মদিনের মতো ডজন ডজন পারিবারিক অনুষ্ঠানে তারা দুজনেই উপস্থিত থাকতেন। কিন্তু ভাগ্য এমন ছিল যে, ২০১৭ সালের আগে তাদের কখনো সামনাসামনি দেখাই হয়নি!

প্রথম দেখার পর টানা সাত বছর নিজেদের প্রেমকে মিডিয়ার আড়ালে রেখেছিলেন তারা। ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও নিজেদের সম্পর্কের কথা কাউকে জানতে দেননি।

অবশেষে ২০২৪ সালের ২৩শে জুন ঘরোয়াভাবে রেজিস্ট্রি ম্যারেজ করে সংসার পাতেন এই জুটি।

সোনাক্ষী ও জাহির—দুজনের ক্যারিয়ারের পেছনেই রয়েছে সালমানের বড় হাত। ২০১০ সালে ‘দাবাং’ সিনেমা দিয়ে সালমানের হাত ধরেই বলিউডে রাজকীয় অভিষেক ঘটে সোনাক্ষীর। অন্যদিকে, ২০১৯ সালে সালমানের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি ‘নোটবুক’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন জাহির।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর ‘সিস্টেম’ সিরিজে সোনাক্ষীকে অভিনয় করতে দেখা গেছে। খুব শিগগিরই তাকে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দাহাড়’-এর দ্বিতীয় সিজনেও দেখা যাবে।

সোনাক্ষী সিনহাজাহির ইকবালসালমান খানবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    advertiseadvertise