Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

দেড় যুগ আগে ক্যাটরিনার জন্মদিনে কীভাবে ভাঙে সালমান-শাহরুখের বন্ধুত্ব

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৪২
দেড় যুগ আগে ক্যাটরিনার জন্মদিনে কীভাবে ভাঙে সালমান-শাহরুখের বন্ধুত্ব

সংগৃহীত ছবি

আজ থেকে ঠিক ১৮ বছর আগের কথা। ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে ঘটেছিল বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় হাঙ্গামা।

বলিউডের দুই রাজপুত্র—সালমান খান ও শাহরুখ খানের সেই লড়াই এক ধাক্কায় বদলে দিয়েছিল পুরো ইন্ডাস্ট্রির সমীকরণ। যদিও আজ তারা গলায় গলায় বন্ধু, কিন্তু ২০০৮ সালের সেই এক রাতের ঝগড়া তাদের মাঝে তৈরি করেছিল যোজন যোজন দূরত্ব।

সবচেয়ে বড় এই ঝামেলার শুরুটা হয়েছিল টেলিভিশন শো নিয়ে খোঁচাখুঁচি থেকে। ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে সালমান খান নাকি বেশ মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি হঠাৎ করেই শাহরুখের রিয়্যালিটি শো ‘ক্যায়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ নিয়ে হাসাহাসি শুরু করেন।

শুধু তাই নয়, সালমান রেগে গিয়ে শাহরুখকে স্বার্থপর ও মতলবি বলে বসেন। সালমানের অভিযোগ ছিল, শাহরুখ নাকি শুধু নিজের প্রয়োজনে মানুষকে ডাকেন, কাজ ফুরালে আর খোঁজ রাখেন না।

আরও পড়ুন

নতুন সিনেমা নিয়ে বিতর্কে আলিয়া

১৭ জুলাই ২০২৬


ভেতরের খবর হলো, সালমান চেয়েছিলেন শাহরুখ যেন তার ‘ম্যায় অউর মিসেস খান্না’ সিনেমায় একটা ছোট চরিত্রে ক্যামিও দেন। কিন্তু শাহরুখ তাতে রাজি হননি।

অথচ এর আগে শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবিতে সালমান নিজে এসে নেচে গেছেন, আবার শাহরুখের সঞ্চালিত ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শোতেও ক্যাটরিনাকে নিয়ে হাজির হয়েছিলেন।

শাহরুখও ছেড়ে দেওয়ার পাত্র নন। সালমানের খোঁচার জবাবে তিনিও সালমানের গেম শো ‘দশ কা দম’ নিয়ে উল্টো টিপ্পনী কাটেন।

কথাকাটাকাটি একপর্যায়ে হাতাহাতির কাছাকাছি পৌঁছে যায়। সালমান নাকি শাহরুখকে ঘুষি মারার হুমকি দেন।

জবাবে শাহরুখ সাফ জানিয়ে দেন, দরকার হলে সালমানের নিজের পার্টিতেই তাকে পেটাতে দ্বিধা করবেন না তিনি। পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে শাহরুখের স্ত্রী গৌরী খান মাঝখানে এসে দাঁড়ান এবং জোর করে শাহরুখকে পার্টি থেকে টেনে নিয়ে বের হয়ে যান।

পরে সালমান এমন অভিযোগও করেছিলেন যে, শাহরুখ নাকি তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে বাজে কথা বলেছিলেন।

আরও পড়ুন

১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট

১৬ জুলাই ২০২৬


এই ঘটনার পর ২০০৮ সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে শাহরুখ খান সালমানকে নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘আমি বাবার মতো ম্যাচিউরড চিন্তা করি, আর সালমান চিন্তা করে বাচ্চার মতো। আমাদের মধ্যে কোনো মিল নেই। একসময় ভালো দিন পার করেছি ঠিকই, কিন্তু সময় বদলে গেছে। আমরা যে যার দুনিয়ায় ভালো আছি। আমরা আর বন্ধু নই।’

দীর্ঘ ৫ বছর এই দুই খানের মুখ দেখাদেখি বন্ধ ছিল। অবশেষে ২০১৩ সালে রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে গিয়ে দুজনের মান-অভিমান ভাঙে। সেখানে তারা ক্যামেরার সামনে একে অপরকে জড়িয়ে ধরেন।

সেই রাতে আসলে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে সালমান বা শাহরুখ কেউই কখনো সরাসরি মুখ খোলেননি। সংবাদমাধ্যমের সূত্র ধরেই এসব তথ্য সামনে এসেছিল।

তবে সেই তিক্ত অতীত ভুলে আজ তারা একে অপরের সুখ-দুঃখের সবচেয়ে বড় ভাগীদার। পর্দায় ও পর্দার বাইরে তাদের ভাই-ভাই সম্পর্ক বলিউডের এক দারুণ উদাহরণ।

শাহরুখ খানসালমান খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    advertiseadvertise