Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:১২
একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

ঝালকাঠি শহর

শুভেচ্ছা নিও। আমি সুগন্ধা নদী বলছি। আশা করি, নাগরিক কোলাহলের ভেতরেও তুমি বেশ ভালোই আছো। কিন্তু আমি ভালো নেই। চিরকাল তোমার ভেতর বসবাস করা মানুষের জীবনযাত্রা সহজ করে এসেছি। কিন্তু আজ েসই মানুষরাই আমার জীবনকে কঠিন করে তুলেছে। তারা বর্জ্য ফেলে আমাকে মারাত্মকভাবে দূষিত করছে রোজ। শ্বাস নিতেই কষ্ট হয় আমার।

তুমি নাকি পৌরসভা, অথচ তোমার স্থায়ী ডাম্পিং স্টেশন নেই! আর সেই চরম সংকটের খেসারত দিতে হচ্ছে আমাকে। প্রতিদিন সকাল হলেই বাজার ও বাসাবাড়ির যত বিষাক্ত বর্জ্য, প্লাস্টিক আর পচা আবর্জনা এনে ঢেলে দেওয়া হচ্ছে আমার আর বাসন্ডা নদীর বুকে। আমরা যেন নদী নই, পৌরসভার সরকারি ডাস্টবিন! আমার পানির ওপর অনেকেই নির্ভর করেন। কিন্তু তোমরা যেভাবে আমার বুকে বিষ ঢালছ, তাতে আমি এখন বিষের নদী হওয়ার পথে। সদর হাসপাতালের দুঁদে ডাক্তাররা বলছেন, আমার দূষিত পানির কারণে ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। এ রোগ তো ওই মানুষদের দেওয়া বর্জ্য নামক উপহার থেকেই তৈরি হচ্ছে। কী নির্মম পরিহাস, আজ তারাই স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে!

পৌরসভার প্রশাসক সাহেব আমার তীরে ছয় ফুট উঁচু সীমানাপ্রাচীর তুলেছেন। তিনি বলছেন, তীর থেকে বর্জ্য নদীর পািনতে যেন না যায়, তার জন্যই এ ব্যবস্থা! দেয়াল দিয়ে আমার দূষণ রোধ করা যাবে বলো? সীমানাপ্রাচীর দিয়ে নদীদূষণ ঠেকানোর এই অদ্ভুত আইডিয়া পৃথিবীর আর কোথাও প্রয়োগ হয়েছে কি না, আমার জানা নেই। তবে সেই প্রাচীরও বর্জ্যের পাহাড়ে ঢাকা পড়ে গেছে। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে নাকি একটি আধুনিক ও পরিবেশবান্ধব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। কিন্তু এই ‘চলতি’ পরিকল্পনা কবে যে ‘চলতে’ শুরু করবে, তা কেউই জানে না।

তোমার নাগরিকবৃন্দ এবং পৌরসভার হর্তাকর্তাদের বলে দিও যে ‘নদী বাঁচলে শহর বাঁচবে’। তাদের আরও বলে দিও, ‘আমাকে বর্জ্যের নিচে চাপা দিয়ে মারলে একদিন তোমাদের এই প্রিয় শহরও এক জীবন্ত ডাস্টবিনে পরিণত হবে।’ তাই আর কোনো অজুহাত না দিয়ে অবিলম্বে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে আমাদের মুক্তি দিতে বলো। নইলে আমি রোগের প্ল্যান্ট হয়ে দ্রুত হাজির হব।

ইতি

সুগন্ধা নদী

সুগন্ধা নদীঝালকাঠিডাস্টবিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী