প্রিয়ঝালকাঠি শহরশুভেচ্ছা নিও। আমি সুগন্ধা নদী বলছি। আশা করি, নাগরিক কোলাহলের ভেতরেও তুমি বেশ ভালোই আছো। কিন্তু আমি ভালো নেই। চিরকাল তোমার ভেতর বসবাস করা মানুষের জীবনযাত্রা সহজ করে এসেছি। কিন্তু আজ েসই মানুষরাই আমার জীবনকে কঠিন করে তুলেছে। তারা বর্জ্য ফেলে আমাকে মারাত্মকভাবে দূষিত করছে রোজ। শ্বাস নিতেই কষ্ট হয় আমার।তুমি নাকি পৌরসভা, অথচ তোমার স্থায়ী ডাম্পিং স্টেশন নেই! আর সেই চরম সংকটের খেসারত দিতে হচ্ছে আমাকে। প্রতিদিন সকাল হলেই বাজার ও বাসাবাড়ির যত বিষাক্ত বর্জ্য, প্লাস্টিক আর পচা আবর্জনা এনে ঢ...