Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

‘পিকে’ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না আমির ও হিরানি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০
‘পিকে’ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না আমির ও হিরানি

আমির খান ও রাজকুমার হিরানি

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পিকে’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় ব্লকবাস্টার। অথচ অবাক করার মতো বিষয় হলো, এই সিনেমার দুই মূল কারিগর অভিনেতা আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানি নাকি ছবিটির ফলাফল নিয়ে পুরোপুরি খুশি ছিলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, অক্ষয় কুমারের ‘ওএমজি: ও মাই গড’ সিনেমার থিমের সঙ্গে মিল এড়াতে গিয়ে শেষ মুহূর্তে ছবির দ্বিতীয় অর্ধে বড় পরিবর্তন আনতে হয়েছিল তাঁদের।

​আমির খান জানান, ‘পিকে’র আসল চিত্রনাট্যটি ছিল একেবারেই অন্যরকম। কিন্তু তাঁদের শুটিং চলাকালীন বা ঠিক তার আগেই ২০১২ সালে মুক্তি পায় ‘ওএমজি’। আমির বলেন, “পিকে এবং ওএমজি এর প্লট সম্পূর্ণ আলাদা ছিল। আমাদের এখানে ছিল একজন ভিনগ্রহী বা এলিয়েন। কিন্তু সিনেমার মূল বার্তা বা থিমগুলোর মধ্যে অনেক মিল ছিল। রাজু জেদ ধরলেন যে আমাদের দ্বিতীয় ভাগ পরিবর্তন করতে হবে। আমরা তাই করলাম, কিন্তু মুক্তির আগে আমরা দুজনেই আলোচনা করছিলাম যে সিনেমাটি নিয়ে আমরা পুরোপুরি তৃপ্ত নই। তবে সেই মুহূর্তে আমাদের পক্ষে সেরাটাই আমরা করেছিলাম।”

​তৃপ্তি না পেলেও ‘পিকে’ বক্স অফিসে ইতিহাস গড়েছিল। মুক্তির সময় এটি ছিল ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমা। আমিরের পাশাপাশি অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জয় দত্ত অভিনীত এই ছবিটি আজও দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে।

​এদিকে আমির ও হিরানি জুটিকে নিয়ে নতুন খবর হলো, ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের বায়োপিকের জন্য তাঁরা আবার একত্রিত হতে চলেছেন। তবে কিছু মতপার্থক্যের কারণে বর্তমানে প্রজেক্টটি স্থগিত রয়েছে বলে শোনা যাচ্ছে। আমিরকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পার’ সিনেমায়, যেখানে তিনি একজন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন।

এছাড়া তাঁর প্রযোজনায় ছেলে জুনায়েদ খান এবং সাই পল্লবীর আসন্ন সিনেমা ‘এক দিন’ নিয়েও ভক্তদের মাঝে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস 

আমির খানবলিউডরাজকুমার হিরানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ