২০০৯ সালে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’। এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন সিনেমার চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ হাতে পাবেন বলিউড তারকা আমির খান। গত বৃহস্পতিবার সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এসজিআইএফএফ) অংশ নিয়ে স্ক্রিন আইকন পুরস্কার গ্রহণের সময় তিনি জানান, চিত্রনাট্য তৈরির কাজ চলছে। রাজকুমার হিরানি ও চিত্রনাট্যকার অভিজাত যোশি কাজ এগিয়ে নিচ্ছেন। এতে আশার আলো দেখছেন ভক্তরা।