Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ছেলে স্টার হবে কিনা তা ঠিক করবে দর্শকরাই, বীরকে নিয়ে হিরানি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:১৯
ছেলে স্টার হবে কিনা তা ঠিক করবে দর্শকরাই, বীরকে নিয়ে হিরানি

রাজকুমার হিরানি ও তার ছেলে বীর হিরানি

বলিউড পাড়ায় ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক আজকের নয়। তারকা সন্তানদের সহজে সুযোগ পাওয়া নিয়ে সাধারণ দর্শকদের ক্ষোভ সবসময়ই থাকে। আর এই তুমুল বিতর্কের মাঝেই বলিউডে পা রাখছেন বলিউডের মাস্টারমাইন্ড পরিচালক রাজকুমার হিরানির ছেলে বীর হিরানি।

আসন্ন ওটিটি সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’-তে আরশাদ ওয়ার্সির সাথে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। তবে ছেলেকে লঞ্চ করা নিয়ে ওঠা সব সমালোচনার কড়া জবাব দিলেন ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘৩ ইডিয়টস’ ও ‘সঞ্জু’র মতো ব্লকবাস্টার সিনেমার নির্মাতা রাজকুমার হিরানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারকা সন্তান হলেই কেউ স্টার হতে পারে না। নেপোটিজম প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বীর যদি নিজের ক্যারিয়ার হিসেবে অভিনয়কে বেছে নিতে চায়, তবে শুধু ও আমার ছেলে বলে ওকে আটকে রাখাটা অন্যায় হবে। একজন বাবা হিসেবে আমি বড়জোর ওকে একটা সুযোগ বা লাঞ্চপ্যাড এনে দিতে পারি, কিন্তু ওর ক্যারিয়ার কেমন হবে তা আমি ঠিক করতে পারব না। দিনশেষে দর্শকরাই ঠিক করবেন ও ইন্ডাস্ট্রিতে থাকবে কি না।’

আরও পড়ুন

রান্না, ঘর পরিষ্কার করা নারীর একার দায়িত্ব নয় : প্রিয়াঙ্কা চোপড়া

২৫ জুন ২০২৬

বলিউডের সাথে অন্য পেশার তুলনা করে এই গুণী পরিচালক আরও বলেছেন, ‘সিনেমাজগৎ অন্য সব পেশা থেকে আলাদা। একজন ডাক্তারের ছেলে যদি কম যোগ্যও হয়, বাবার হাসপাতালে সে ঠিকই ডাক্তার হিসেবে ক্যারিয়ার পার করে দিতে পারবে। একজন আইনজীবী বা হোটেল ব্যবসায়ীর সন্তানদের ক্ষেত্রেও একই কথা খাটে। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি সুযোগ পেলেও, টিকে থাকতে হলে আপনাকে অসাধারণ অভিনয় জানতে হবে। এখানে দর্শক ছাড়া কেউ আপনাকে বাঁচাতে পারবে না।’

অনেকে ভাবছেন বাবার প্রোডাকশন হাউজের কাজ বলেই বীর সহজে সুযোগ পেয়েছেন, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ উল্টো। রাজকুমার হিরানি জানান, তিনি বীরের জন্য কোনো সুপারিশ করেননি।

তিনি জানান, ‘এই সিরিজটি বীরের কথা মাথায় রেখে তৈরিই করা হয়নি। ও যখন জানতে পারে আমাদের প্রোডাকশন হাউজ থেকে একটি ওটিটি শো বানানো হচ্ছে, ও নিজেই সহ-প্রযোজক সাহিলের সাথে যোগাযোগ করে। আমি যখন সাহিলের কাছ থেকে বিষয়টা জানতে পারি, বীরকে সাফ জানিয়ে দিই—অন্য সবার মতো তোমাকেও অডিশন দিতে হবে। আমি এই সিরিজের ডিরেক্টর নই, আর আমি হলেও তোমাকে অডিশন ছাড়া নিতাম না। নিজের কাজের সাথে আমি কোনো আপস করতে পারি না।’

শুটিং সেটে ছেলের পাশে কতখানি ছিলেন? এমন প্রশ্নের জবাবে হিরানি হেসে উত্তর দেয়, ‘আমি মাত্র কয়েকদিন সেটে গিয়েছিলাম। আর আমি সেটে গেলেই বীর খুব নার্ভাস হয়ে যেত! ও চাইত আমি যেন জলদি সেট থেকে চলে যাই। তবে আরশাদ ওয়ার্সি এবং পরিচালক অবিনাশ অরুণের সাথে ও খুব সহজেই মিশে গিয়েছিল এবং দারুণ কাজ করেছে।’

জানা গেছে, ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ একটি সাইবার ক্রাইম কমেডি ঘরানার সিরিজ। আরশাদ ওয়ার্সি ও বীর হিরানি অভিনীত এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম ‘জিওহটস্টার’-এ আগামী ৩ জুলাই মুক্তি পাবে।

রাজকুমার হিরানিনেপোটিজমবীর হিরানিবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর