Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রান্না, ঘর পরিষ্কার করা নারীর একার দায়িত্ব নয় : প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৪০
রান্না, ঘর পরিষ্কার করা নারীর একার দায়িত্ব নয় : প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

রান্না করা কিংবা ঘর গুছিয়ে রাখা, আমাদের সমাজে সাধারণত ধরে নেওয়া হয় এগুলো নারীদের কাজ। কিন্তু এই চেনা ও পুরোনো মানসিকতার বিরুদ্ধে এবার কড়া জবাব দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া।

‘কান লায়ন্স’-এর মঞ্চে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গৃহস্থালির কাজ কোনো জেন্ডার বা লিঙ্গ দেখে হয় না; বরং এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের বেঁচে থাকার সাধারণ কিছু নিয়ম মাত্র।

নারীদের ওপর চাপিয়ে দেওয়া পারিবারিক দায়িত্বের সমালোচনা করে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘ঘর পরিষ্কার করা বা রান্না করা শুধু নারীদের কাজ নয়। এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক লাইফ স্কিল। নিজের অলসতাকে জেন্ডারের অজুহাত দিয়ে ঢাকতে যাবেন না।’

প্রিয়াঙ্কার মতে, পুরুষ বা নারী সবারই নিজের কাজ নিজে করার যোগ্যতা থাকা উচিত। সমাজ যেভাবে বছরের পর বছর ধরে ঘরের কাজকে শুধু নারীদের দায়িত্ব বানিয়ে রেখেছে, বর্তমান যুগে দাঁড়িয়ে সেই ব্যাকডেটেড চিন্তাভাবনা বদলানোর সময় এসেছে বলে মনে করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

নতুন মাতৃত্ব নীতিকে ‘ঐতিহাসিক’ বললেন হবু মা দীপিকা পাড়ুকোন

২৪ জুন ২০২৬

অনুষ্ঠানে শুধু সমাজ নয়, বিনোদন জগতের প্রযুক্তিগত পরিবর্তন নিয়েও কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি মনে করিয়ে দেন, আগেকার দিনে সিনেমা জগতে পা রাখা বা ডিরেক্টর হওয়া কতটা কঠিন ছিল। কিন্তু এখন ইউটিউব এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে যেকোনো সাধারণ মানুষ নিজের প্রতিভা দিয়ে সহজেই দর্শকদের কাছে পৌঁছে যেতে পারছেন।

প্রিয়াঙ্কা বলেছেন, ‘এখন আপনার মাথায় কোনো আইডিয়া থাকলে জাস্ট সেটা শুট করুন এবং ইউটিউবে ছেড়ে দিন। দারুণ আইডিয়া হলে সেটা ‘অবসেশন’ সিনেমার মতোই সুপারহিট হতে পারে। বিনোদন জগতে কাজ করার জন্য বর্তমান সময়টা সত্যিই অসাধারণ!’

ব্যক্তিগত জীবন ও স্পষ্ট কথার পাশাপাশি প্রিয়াঙ্কার কাজের ব্যস্ততাও এখন আকাশছোঁয়া। আন্তর্জাতিক স্তরে এক মহাবিস্ফোরণ ঘটাতে চলেছেন তিনি। হলিউডের কালজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সাথে নিজের নতুন প্রজেক্টের কথা নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা।

প্রজেক্টটি কোনো সিনেমা নাকি সমাজকল্যাণমূলক কাজ, তা গোপন রাখলেও দুই বিশ্বসুন্দরীকে একসাথে দেখার জন্য ভক্তদের মাঝে উত্তেজনা তুঙ্গে। এছাড়া হলিউড তারকা অরল্যান্ডো ব্লুমের সাথেও একটি নতুন কাজ করছেন তিনি।

তবে প্রিয়াঙ্কা খুব শীঘ্রই কামব্যাক করছেন দেশের সিনেমায়। ‘বাহুবলী’ ও ‘আরআরআর’ খ্যাত মাস্টারমাইন্ড পরিচালক এস এস রাজামৌলির আগামী মেগা প্রজেক্ট ‘বারাণসী’-তে প্রধান নারী চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

এই প্যান-ইন্ডিয়া সিনেমায় তার বিপরীতে থাকছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু এবং মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।

প্রিয়াঙ্কা চোপড়াজেন্ডার সমতাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ