Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নতুন মাতৃত্ব নীতিকে ‘ঐতিহাসিক’ বললেন হবু মা দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৫:৪৪
নতুন মাতৃত্ব নীতিকে ‘ঐতিহাসিক’ বললেন হবু মা দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন আবারও মা হতে চলেছেন। স্বামী রণবীর সিং ও মেয়ে দুয়া-কে নিয়ে তাদের সুখে ভরা সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

আর এই বিশেষ সময়ে দাঁড়িয়েই নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন অধিকার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক যুগান্তকারী সিদ্ধান্তকে মনভরে সাধুবাদ জানালেন এই অভিনেত্রী।

সম্প্রতি আইসিসি নারী ক্রিকেটারদের জন্য বিশ্বব্যাপী প্রথমবার গর্ভাবস্থা-পরবর্তী মাঠে ফেরার অফিসিয়াল নির্দেশিকা চালু করেছে। এই নিয়মের অধীনে মা হওয়ার পর একজন নারী ক্রিকেটার কীভাবে আবার নিরাপদে ও আত্মবিশ্বাসের সাথে ক্রিকেট মাঠে ফিরবেন, তার সব ধরণের সুযোগ-সুবিধা ও চিকিৎসার দায়িত্ব নেবে সংশ্লিষ্ট বোর্ড।

আইসিসি-র এই চমৎকার উদ্যোগের খবরটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দীপিকা হাততালির ইমোজি দিয়ে লেখেন, ‘খেলাধুলার জগতে নারীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’

আরও পড়ুন

ন্যাড়া মাথা, বিশাল ভুঁড়ির নতুন টম ক্রুজ প্রকাশ্যে

২৪ জুন ২০২৬

দীপিকা পাড়ুকোন সবসময়ই কর্মজীবী নারী ও মায়েদের অধিকার এবং তাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে কথা বলে এসেছেন। সমাজ যেভাবে অতিরিক্ত খাটুনি বা ‘বার্নআউট’-কে কাজের প্রতি ভালোবাসা বলে ভুল করে, তার কড়া সমালোচনা করেছিলেন তিনি। দীপিকার মতে, শরীর ও মন সুস্থ রাখতে দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করা মোটেও ঠিক নয়।

এমনকি গত বছর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং পরবর্তীতে ‘কল্কি’ সিনেমার সিক্যুয়েল থেকে দীপিকার সরে যাওয়ার পেছনেও এই কাজের সময়ের বিষয়টি ছিল বলে গুঞ্জন রয়েছে।

শোনা যায়, হবু মা দীপিকা নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে শিফটের সময় কমানোর দাবি করেছিলেন, যা অনেক নির্মাতা মেনে নিতে পারেননি। তবে নিজের নিয়মে অটল থেকে আইসিসি-র এই নতুন নিয়মকে স্বাগত জানালেন তিনি।

চলতি বছরের শুরুর দিকেই এক মিষ্টি পোস্টের মাধ্যমে নিজেদের দ্বিতীয় সন্তান আসার সুখবর ভক্তদের জানিয়েছিলেন রণবীর-দীপিকা। তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে, এমন একটি ছবি পোস্ট করেছিলেন তারা। ২০১৮ সালে ইতালিতে রাজকীয় বিয়ের পর এই তারকা জুটি এখন তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর প্রহর গুনছেন।

ব্যক্তিগত জীবনের এই খুশির খবরের পাশাপাশি কাজের ক্ষেত্রেও দারুণ ব্যস্ত দীপিকা। শাহরুখ খানের সাথে ‘কিং’ সিনেমা ছাড়াও সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের সাথে পরিচালক অ্যাটলির বিগ বাজেট সিনেমা ‘রাকা’-তে দেখা যাবে তাকে। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দীপিকা পাড়ুকোনমাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর