Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

ন্যাড়া মাথা, বিশাল ভুঁড়ির নতুন টম ক্রুজ প্রকাশ্যে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৫:০২
ন্যাড়া মাথা, বিশাল ভুঁড়ির নতুন টম ক্রুজ প্রকাশ্যে

টম ক্রুজ

বয়স যে শুধুই একটি সংখ্যা, টম ক্রুজ আরও একবার প্রমাণ করলেন। ৬০ পার করা এ অভিনেতা এখনো পর্দায় আসা মানেই দর্শকদের টানটান উত্তেজনা। তবে এবার কোনো প্লেন থেকে লাফ দেওয়া বা বিপজ্জনক স্ট্যান্ট নয়, বরং সম্পূর্ণ ভিন্ন এক লুকে দর্শকদের চমকে দিতে আসছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ৪৬ বছরের অভিনয় জীবনের একটি বিশেষ ভিডিও শেয়ার করে তার আগামী সিনেমা ‘ডিগার’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন টম ক্রুজ। আর সেখানে তার রূপ দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের!

গত মঙ্গলবার নিজের অফিসিয়াল হ্যান্ডেলে একটি রেট্রোস্পেক্টিভ ভিডিও পোস্ট করেন টম ক্রুজ। সেখানে তার ক্যারিয়ারের সেরা সিনেমা যেমন ‘টপ গান’, ‘এজ অব টুমরো’, ‘রেন ম্যান’, ‘জেরি ম্যাগুইয়ার’ এবং ‘রিস্কি বিজনেস’-এর মতো কালজয়ী সিনেমাগুলোর কিছু স্মরণীয় দৃশ্য কোলাজ করে দেখানো হয়।

ভিডিওটি শেয়ার করে আবেগঘন ক্যাপশনে টম ক্রুজ লেখেন, ‘গত ৪৬ বছর ধরে বহু প্রতিভাবান শিল্পী ও ক্রুদের সঙ্গে আপনাদের জন্য এই চরিত্র ও গল্পগুলো পর্দায় ফুটিয়ে তুলতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের। সিনেমা হলে আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’


আরও পড়ুন

‘যার জন্য সবকিছু সার্থক মনে হয়’, জন্মদিনে বিজয়কে তৃষার বার্তা

২৪ জুন ২০২৬

টম ক্রুজের এই ভিডিওর সবচেয়ে বড় চমক ছিল এর শেষ অংশ। যেখানে দেখা মিলেছে তার নতুন সিনেমা ‘ডিগার’-এর প্রথম ঝলক। বিখ্যাত পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত এই সিনেমায় টম ক্রুজকে একদমই চেনা যাচ্ছে না। হলিউডের অন্যতম হ্যান্ডসাম এ হিরো এই সিনেমার জন্য নিজের চমৎকার ফিগার বদলে বিশাল এক ভুঁড়ি বানিয়েছেন। মাথায় চুল প্রায় নেই বললেই চলে, যা আছে তাও আবার একপাশে টেনে আঁচড়ানো সাদা চুল; সঙ্গে রয়েছে আমেরিকার দক্ষিণাঞ্চলের চেনা আঞ্চলিক ভাষার টান সাউদার্ন অ্যাকসেন্ট।


সিনেমায় তিনি ‘ডিগার রকওয়েল’ নামের এক খামখেয়ালী তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন। যার কোম্পানির একটি ভুলের কারণে বিশ্ব জুড়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটে এবং তা এক পারমাণবিক যুদ্ধের রূপ নেওয়ার পরিস্থিতি তৈরি করে।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ার্নার ব্রাদার্স’ এই সিনেমাটিকে একটি ‘মহাবিপর্যয়ের কমেডি’ বা ডার্ক কমেডি ঘরানার সিনেমা হিসেবে উল্লেখ করেছে। সিনেমায় টম ক্রুজ ছাড়াও একঝাঁক তুখোড় অভিনেতা অভিনয় করছেন।

মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে দেখা যাবে জন গুডম্যানকে, যিনি ক্রুজের চরিত্রটিকে এই বিশ্ব সংকট সমাধান করার অনুরোধ করেন। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রিজ আহমেদ, সান্দ্রা হুলার এবং জেসি প্লেমনস।

টম ক্রুজের এই ব্যতিক্রমী অভিনয় ও লুক দেখার জন্য দর্শকরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন। জানা গেছে, আগামী ১৩ জুলাই ‘ডিগার’ সিনেমার প্রথম ট্রেলার মুক্তি পাবে এবং চলতি বছরের ২ অক্টোবর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

টম ক্রুজহলিউডসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়