Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কেন আমিরের ‘দঙ্গল’ কোচের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন রাম চরণ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:১১
কেন আমিরের ‘দঙ্গল’ কোচের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন রাম চরণ

সংগৃহীত ছবি

আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবং জাহ্নবী কাপুর অভিনীত বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত ছবি ‘পেড্ডি’। আর ছবি মুক্তির এই মহা-মুহূর্তে মেগাস্টার রাম চরণের ডেডিকেশন নিয়ে এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন পরিচালক বুচি বাবু সানা।

পর্দায় রাম চরণের নিখুঁত কুস্তির মারপ্যাঁচ দেখতে দর্শক যেমন হাততালি দিচ্ছেন, তার পেছনে রয়েছে ৩-৪ মাসের হাড়ভাঙা খাটুনি। আর সাউথের এই ‘রাইজিং সান’ কে তৈরি করতে বলিউড থেকে উড়িয়ে আনা হয়েছিল খোদ আমির খানের ‘দঙ্গল’ ছবির ট্রেইনারকে!
সিনেমার প্রমোশনে এসে পরিচালক বুচি বাবু সানাকে জিজ্ঞেস করা হয়েছিল, স্পোর্টস ঘরানার ছবি হওয়ার কারণে তারা শুটিংয়ে কী ধরণের প্রস্তুতি নিয়েছিলেন? জবাবে পরিচালক বলেছিলেন, ‘ক্রিকেট তো আমাদের সবার চেনা খেলা, তাই ওটা নিয়ে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু কুস্তির রিংয়ে যেন কোনো খামতি না থাকে, তাই আমরা বলিউডের ‘দঙ্গল’ ছবির সেই বিখ্যাত কোচকে হায়ার করেছিলাম যিনি আমির খানকে তৈরি করেছিলেন। শুধু তাই নয়, রিয়েল ফিল দেওয়ার জন্য তেলেঙ্গানার আসল আখড়ার কুস্তিগীরদেরও আমরা শুটিংয়ে রেখেছিলাম। রাম চরণ নিজে কোনো ডামি ব্যবহার না করে টানা ৪ মাস এই কঠিন কুস্তির স্পেশাল ক্লাস করেছেন।’

আরও পড়ুন

হোমিওপ্যাথি নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে আনুশকা

০৪ জুন ২০২৬

পর্দায় রাম চরণকে একজন অলরাউন্ডার অ্যাথলিট হিসেবে দেখা যাচ্ছে, যিনি একাধারে ক্রিকেটার, রানার এবং কুস্তিগীর। এই মেগা প্রজেক্টের শুটিং শেষ হয়েছিল চলতি বছরের ১ মে। ছবির প্রধান সিনেমাটোগ্রাফার আর রথনাভেলু শুটিং শেষের আবেঘন বার্তা শেয়ার করে লিখেছিলেন, ‘রাম চরণের সাথে কাজ করা মানেই স্ক্রিনে আগুন জ্বলে ওঠা। ও যেমন ক্যামেরার সামনে পাওয়ারহাউস পারফর্মার, ক্যামেরার পেছনে আমার ততটাই জান লড়িয়ে দেওয়া বন্ধু। আমরা ‘পেড্ডি’তে ভিজ্যুয়ালের এক সত্যিকারের জাদু তৈরি করেছি।’


৪ জুন বড় পর্দায় ঝড় তোলা এই ছবিতে রাম চরণের বিপরীতে আছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কন্নড় সুপারস্টার শিব রাজকুমার, বোমান ইরানি, জগপতি বাবু এবং ‘মির্জাপুর’ খ্যাত মুন্না ভাইয়া অর্থাৎ দিব্যেন্দু শর্মা।

অস্কারজয়ী এ আর রহমানের সুর এবং আমির খানের কোচের অ্যাকশন গাইডেন্স সব মিলিয়ে ‘পেড্ডি’ যে দর্শকদের জন্য একটি ফুল-প্যাকেজ থিয়েট্রিকাল অভিজ্ঞতা হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য!

রাম চরণজাহ্নবী কাপুরআমির খানপেড্ডিদক্ষিণী সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    দিনলিপি

    দিনলিপি

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’

    ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’