Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

হোমিওপ্যাথি নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে আনুশকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:৩৭
হোমিওপ্যাথি নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে আনুশকা

আনুশকা শর্মা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা পর্দায় যেমনই থাকুন না কেন, বাস্তব জীবনে তার লাইফস্টাইল ও ফিটনেস নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে এবার নিজের ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে করা একটি পোস্টের কারণে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই তারকা। বিকল্প চিকিৎসা পদ্ধতি ‘হোমিওপ্যাথি’র পক্ষে সাফাই গেয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিখ্যাত চিকিৎসকের তীব্র কটাক্ষের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয়, ওই ডাক্তার ভরা বাজারে আনুশকাকে ‘অশিক্ষিত সেলিব্রেটি’ বলতেও দ্বিধা করেননি!
সম্প্রতি আনুশকা শর্মা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, দেশের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার রাজন শঙ্করনের সাথে আলাপচারিতা করছেন ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত ব্যবসায়ী নমিতা থাপার। ভিডিওতে ডাক্তার শঙ্করন দাবি করেন— অ্যালার্জি, একজিমা বা মাল্টিপল স্ক্লেরোসিসের মতো জটিল রোগের স্থায়ী সমাধান অ্যালোপ্যাথি বা আধুনিক চিকিৎসায় নেই, যা হোমিওপ্যাথি করতে পারে।

এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে আনুশকা লেখেন, ‘আমার সুস্থ থাকার পেছনে হোমিওপ্যাথির বড় অবদান রয়েছে। বিশেষ করে ডক্টর রাজন শঙ্করনের পরামর্শ আমার জীবনযাপনে দারুণভাবে সাহায্য করেছে।’

আরও পড়ুন

মিটে গিয়েও মিটছে না ব্লেক-জাস্টিনের কোন্দল

০৩ জুন ২০২৬

আনুশকার এই পোস্টটি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ভারতের বিখ্যাত লিভার বিশেষজ্ঞ ডক্টর সাইরিয়াক অ্যাবি ফিলিপস, যিনি নেট দুনিয়ায় ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত। হোমিওপ্যাথির কড়া সমালোচক হিসেবে পরিচিত এই ডাক্তার আনুশকার পোস্টের নিচে কমেন্ট করে এই পুরো বিষয়টিকে ‘লজ্জার ত্রিভুজ’ বলে আখ্যা দেন।

ভিডিওর তিন চরিত্রকে আক্রমণ করে লিভার ডক লেখেন, ‘একজন সাপ্লিমেন্ট বিক্রেতা (নমিতা), একজন সরকার স্বীকৃত হাতুড়ে ডাক্তার (রাজন শঙ্করন) আর একজন অশিক্ষিত সেলিব্রেটি (আনুশকা)!’

এখানেই থেমে থাকেননি ওই চিকিৎসক। বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে তিনি দাবি করেন, হোমিওপ্যাথি আসলে কোনো ওষুধই নয়। সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেছেন, ‘হোমিওপ্যাথি ওষুধ মানে পানি, অ্যালকোহল আর চিনি ছাড়া কিচ্ছু না। আপনারা মূলত কোনো ঔষধি উপাদান ছাড়াই চড়া দাম দিয়ে সুন্দর দেখতে কিছু চিনির মিষ্টি বড়ি কিনে প্রতারিত হচ্ছেন।’

ডাক্তারের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া এখন দুই ভাগে বিভক্ত। আনুশকার ভক্তরা যেখানে প্রিয় তারকার পাশে দাঁড়িয়ে চিকিৎসকের ‘ভাষাজ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলছেন, অন্যদিকে সাধারণ নেটিজেনদের বড় একটা অংশ চিকিৎসকের বিজ্ঞানসম্মত যুক্তিকে সমর্থন করছেন। এই বিষয়ে অবশ্য আনুশকার পক্ষ থেকে এখনো নতুন কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।


আনুশকা শর্মাবিতর্কবলিউডকটাক্ষের শিকারলাইফস্টাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise