Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মিটে গিয়েও মিটছে না ব্লেক-জাস্টিনের কোন্দল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৬:০৯
মিটে গিয়েও মিটছে না ব্লেক-জাস্টিনের কোন্দল

সংগৃহীত ছবি

হলিউড পাড়ায় ব্লেক লাইভলি এবং জাস্টিন বালডোনির মধ্যকার ইগোর লড়াই আর আইনি যুদ্ধ যেন এক অন্তহীন নাটকে রূপ নিয়েছে। গত মাসে বিশ্বজুড়ে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন যখন জানা যায়— নিউইয়র্কের আদালতে আনুষ্ঠানিক ট্রায়াল শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে এই দুই তারকা নিজেদের মধ্যকার মামলাটি আদালতের বাইরেই আপস-মীমাংসা করে নিয়েছেন। কিন্তু থিতু হওয়ার আগেই ফের উত্তপ্ত আদালত পাড়া! আদালতের বাইরে চুক্তি হলেও জাস্টিনের কাছ থেকে নিজের আইনি লড়াইয়ের পুরো খরচ এবং মোটা অঙ্কের জরিমানা আদায় করতে আবারও আদালতের দরজায় কড়া নেড়েছেন ব্লেক লাইভলির আইনজীবীরা।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালে, তাদের ব্লকবাস্টার সিনেমা ‘ইট এন্ডস উইথ আস’ এর শুটিং সেটে। ছবিটির অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থার অভিযোগ তোলেন ব্লেক। তার দাবি ছিল, জাস্টিন সেটে তার চেহারা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং জোর করে নগ্ন দৃশ্যে অভিনয় করাতে চেয়েছেন। অন্যদিকে জাস্টিন একে ‘মিথ্যে অপপ্রচার’ দাবি করে ব্লেক এবং তার স্বামী, ‘ডেডপুল’ খ্যাত মেগাস্টার রায়ান রেনল্ডসের বিরুদ্ধে মানহানি ও উল্টো চাঁদাবাজির মামলা ঠুকে দেন। জাস্টিনের দাবি ছিল, সিনেমার পুরো দখল নিজের হাতে নেওয়ার জন্যই ব্লেক এই চাল চেলেছেন। 

গত মাসে দুই পক্ষ মামলাটি মিটিয়ে নিলেও ব্লেকের আইনজীবীদের দাবি— ক্যালিফোর্নিয়ার বিশেষ আইন অনুযায়ী, জাস্টিনের করা পাল্টা মামলাটি যেহেতু আগেই খারিজ হয়েছিল, তাই ব্লেকের মামলার পেছনে যত খরচ হয়েছে, তার পাই-পাই হিসাব জাস্টিনকেই মেটাতে হবে।
এদিকে ব্লেকের এই নতুন চাল দেখে চটেছেন জাস্টিনের আইনজীবীরা। জাস্টিনের প্রধান আইনজীবী এলিন গারোফালো আদালতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘দুই পক্ষ মিলে যেখানে মামলা মিটিয়ে ফেলল, সেখানে ব্লেক এখন স্রেফ আর্থিক সুবিধা পাওয়ার জন্য পেছনের দরজা দিয়ে নতুন নাটক শুরু করেছেন। এটা আদালতের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়।’

নিউইয়র্কের ফেডারেল কোর্টে এই শুনানির সময় ব্লেক বা জাস্টিন কেউই উপস্থিত ছিলেন না। বিচারক লুইস জে লিমান দুই পক্ষের আইনজীবীদের প্রায় এক ঘণ্টা ধরে চলা তীব্র বাকবিতণ্ডা শুনলেও তাৎক্ষণিকভাবে কোনো রায় দেননি।

আদালতের বাইরে হাত মেলালেও হলিউডের এই দুই তারকার ভেতরের ক্ষোভ যে এখনো পুরোপুরি মেটেনি, তা এই ঘটনাতেই স্পষ্ট!


ব্লেক লাইভলিজাস্টিন বালডোনিহলিউডআইনি লড়াইসেলিব্রিটি আইনি ঝামেলা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৯

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    ২৩ জুলাই ২০২৬, ০১:৫১

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪২

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮

    নেই সিমন-ইয়ামাল

    নেই সিমন-ইয়ামাল

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    যন্ত্র আছে জনবল নেই

    যন্ত্র আছে জনবল নেই

    ২৩ জুলাই ২০২৬, ০৫:১০

    advertiseadvertise