Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

এবার জুটি বাঁধছেন আমির খান ও শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৩:৪৬
শেয়ার করুন:
এবার জুটি বাঁধছেন আমির খান ও শ্রদ্ধা কাপুর

আমির খান ও শ্রদ্ধা কাপুর

‘আশিকি ২’ দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর ‘হায়দার’, ‘এক ভিলেন’, ‘বাঘি’, ‘স্ত্রী’সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শ্রদ্ধা কাপুর। তবে বলিউড ইন্ডাস্ট্রির খানদের সঙ্গে কখনো কাজ করা হয়নি আলোচিত এই অভিনেত্রীর। এবার সেই অপূর্ণতা ঘুচতে চলেছে শ্রদ্ধা কাপুরের। এবার নতুন সিনেমায় মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে চলেছেন তিনি।

শোনা যাচ্ছে অশনীর গ্রোভারের বিতর্কিত এবং সাহসী জীবনকাহিনী নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিকে মূল চরিত্রে দেখা যেতে পারে আমির খানকে। সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে রাহুল মোদীর। চিত্রনাট্য চূড়ান্ত হলে এটি আমিরের ক্যারিয়ারে আরও একটি চ্যালেঞ্জিং চরিত্র হতে যাচ্ছে।

সিনেমায় অশনীর গ্রোভারের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে পারেন শ্রদ্ধা কাপুর। কাকতালীয়ভাবে, পরিচালক রাহুল মোদীর সাথে শ্রদ্ধার বাস্তব জীবনের সম্পর্কের গুঞ্জন থাকায় এই অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।

সিনেমার গল্পে অশনীরের ব্যবসায়িক বুদ্ধি এবং ভারত-পে গড়ে তোলার সাফল্যের পাশাপাশি তার জীবনের নানা বিতর্কিত অধ্যায়ও উঠে আসবে। অশনীর গ্রোভার মানেই যেমন তীক্ষ্ণ ব্যবসায়িক মস্তিস্ক, তেমনি তার সোজাসাপ্টা কথা এবং কর্পোরেট বিবাদ তাকে বারবার খবরের শিরোনামে নিয়ে এসেছে। একটি হাই-ড্রামা বয়োপিকের জন্য এই উপাদানগুলো একদম যথাযথ।

​আমির খান বরাবরই বেছে বেছে চিত্রনাট্য এবং শারীরিক পরিবর্তনের জন্য পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তার ‘লাল সিং চাড্ডা’ বা ‘সিতারে জমিন পার’ বক্স অফিসে খুব একটা বড় প্রভাব ফেলতে পারেনি। তার প্রযোজনায় বীর দাসের ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ সিনেমাটিও ব্যবসায়িক দিক থেকে সফল হয়নি। এই পরিস্থিতিতে অশনীরের বায়োপিক আমিরের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে।

যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আমির খান যদি অশনীরের সেই ‘ডোগলাপা’ ডায়লগ পর্দায় বলেন, তবে সেটি যে দারুণ বিনোদন দেবে তাতে কোনো সন্দেহ নেই।

শ্রদ্ধা কাপুরআমির খানঅশনীর গ্রোভারসিনেমাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে