Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

শচীনপুত্রের বিয়েতে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৩:৪৬
শচীনপুত্রের বিয়েতে তারকাদের মিলনমেলা

অর্জুন-সানিয়ার বিয়েতে শাহরুখ খান এবং আমির খান

​মুম্বাইয়ের আকাশে-বাতাসে এখন সাজ সাজ রব। ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার জীবনের নতুন ইনিংস শুরু করলেন। ৫ মার্চ মুম্বাইয়ের  হোটেল ‘দ্য সেন্ট রেজিস’-এ সানিয়া চন্দকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অর্জুন। আর এই বিয়েকে কেন্দ্র করে মুম্বাইয়ে নামল চাঁদের হাট।
​
এই বিয়ের সবচেয়ে বড় চমক ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একসঙ্গে উপস্থিতি। গত কয়েক মাস ধরে তাদের বিচ্ছেদের যে গুঞ্জন ডালপালা মেলেছিল, টেন্ডুলকার বাড়ির দাওয়াতে পাশাপাশি পোজ দিয়ে যেন সব গুজব উড়িয়ে দিলেন এই দম্পতি। সঙ্গে ছিলেন পরিবারের বড়রা বিগ বি অমিতাভ ও জয়া বচ্চন। 
​
শাহরুখ খানও উপস্থিত হয়েছিলেন পরিবারসহ। মেয়ে সুহানা আর স্ত্রী গৌরীর পোশাকে ছিল বাসন্তী আভা। শাহরুখ নিজে পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। অন্যদিকে, একদম সাদামাটা লাল কুর্তায় নিজের চিরচেনা ‘মিস্টার পারফেকশনিস্ট’ লুকে দেখা দিলেন আমির খান।
​
অর্জুনের বিয়েতে দেখা মিলল সাবেক সতীর্থদেরও। জহির খান-সাগরিকা, যুবরাজ সিং-হ্যাজেল কিচ এবং হরভজন সিংরা আসর মাতিয়ে রেখেছিলেন। গানের জগতের কিংবদন্তি আশা ভোঁসলেও এসেছিলেন টেন্ডুলকার পরিবারের এই বিশেষ মুহূর্তে শামিল হতে।
​
অর্জুন ও সানিয়ার বিয়ের থিম রাখা হয়েছিল তাদের নামের আদ্যক্ষর মিলিয়ে ‘সাজ’। ৩ মার্চ থেকেই শুরু হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা। রবি শাস্ত্রী থেকে শুরু করে ভারতের ক্রিকেট ও বলিউডের বাঘা বাঘা ব্যক্তিত্বদের উপস্থিতিতে অর্জুন ও সানিয়ার এই চার হাত এক হওয়ার মুহূর্তটি হয়ে রইল ২০২৬ সালের অন্যতম সেরা হাই প্রোফাইল ইভেন্ট।


​নতুন এই দম্পতিকে শুভকামনা জানাচ্ছে পুরো ক্রীড়া ও বিনোদন বিশ্ব।

সূত্র : এনডিটিভি

ক্রিকেটআমির খানশাহরুখ খানবিয়েশচীন টেন্ডুলকারঐশ্বরিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise