Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

খোলা চিঠিতে চিকিৎসার আকুতি, বন্দিদশার বর্ণনা দিলেন ইমরান খান

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:১৫
শেয়ার করুন:
খোলা চিঠিতে চিকিৎসার আকুতি, বন্দিদশার বর্ণনা দিলেন ইমরান খান

২০২৩ সালের ১২ মে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার সময় নিরাপত্তা কর্মকর্তারা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে যাচ্ছেন— রয়টার্স

কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। সোমবার ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের কাছে খোলা চিঠিতে এ আবেদন জানান তিনি।

ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বরের সাক্ষাতের সময় ইমরান তাকে ‘বিচারপতিদের কাছে তার বক্তব্য পৌঁছে দিতে’ নির্দেশ দিয়েছিলেন।

চিঠিতে বলা হয়, ‘আমি তার নির্দেশনা অনুযায়ী বিশ্বস্ততার সঙ্গে কেবল এই দায়িত্বই পালন করেছি। পরের কথাগুলো তারই (ইমরানের)।’ চিঠিতে সাফদারের স্বাক্ষরও রয়েছে।

চিঠিতে নিজের ও স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কথা বিস্তারিত তুলে ধরেছেন ইমরান। আদালতের কাছে তাদের চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

ইমরান বললেন, ‘আমি জীবনের বড় একটি সময় হাসপাতাল নির্মাণে ব্যয় করেছি, যাতে যাদের চিকিৎসার খরচ বহনের সামর্থ্য নেই, তারা বিনা মূল্যে চিকিৎসা পেতে পারেন। আজ আমি শুধু আমার ও আমার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘একটি নির্জন কারাকক্ষ থেকে চিঠি লিখছি। কারণ, এখন এই দেয়াল পেরিয়ে আমার কণ্ঠস্বর বাইরে পৌঁছানোর একমাত্র উপায় এটিই।’

ইমরান বললেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কিংবা কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে লিখছি না। আমি আমার জীবন পাকিস্তানের জন্য উৎসর্গ করেছি। ক্রিকেট মাঠে, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে এবং দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আমি জাতির সেবা করেছি। ৭০ বছর বয়স পর্যন্ত আমার বিরুদ্ধে একটিও ফৌজদারি মামলা ছিল না।’

তার ভাষ্য, ‘এরপর ৭০ বছর বয়স পেরোনোর পর শুরু হয় রাজনৈতিক প্রতিহিংসার এক নজিরবিহীন ও নির্মম অভিযান। একের পর এক মামলা, আদালতে শতাধিক হাজিরা, বারবার আগাম জামিনের আবেদন এবং হত্যাচেষ্টার শিকার হয়েছি। আল্লাহর রহমতে সেই হামলা থেকে বেঁচে গেছি। এসবের মধ্যেও আমি আইনের পথ বেছে নিয়েছি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিটি মামলার বিরুদ্ধে আদালতেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি এবং কখনো থামিনি।’

ইমরান বলেন, ‘মাঝেমধ্যে’ আদালত থেকে পাওয়া স্বস্তি তার এই বিশ্বাস নতুন করে জাগিয়ে তুলেছিল যে শেষ পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

তিনি বললেন, ‘তবে সংবিধান সংশোধনের পর সেই স্বস্তির সুযোগ সংকুচিত হতে থাকে এবং একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। গভীর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন যে ব্যবস্থার ওপর আস্থা রেখেছিলাম, সেটি আমার পাশে দাঁড়ায়নি। আদিয়ালার দেয়ালের ভেতরে আমার ও আমার স্ত্রীকে একের পর এক ফৌজদারি বিচারের মুখোমুখি হতে হয়েছে। আমাদের আপিলগুলো এখনো নিষ্পত্তির অপেক্ষায়। অথচ আমি কখনো চিকিৎসার কারণ দেখিয়ে আদালতের কাছে কোনো সুবিধা চাইনি কিংবা অসুস্থতাকে কৌশল হিসেবে ব্যবহার করিনি। মামলার মূল বিষয়বস্তুর ভিত্তিতেই আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেছি, এখনো করছি।’

এরপর ইমরান বলেন, তোশাখানা-২ মামলার রায়ের পর ‘সবকিছু বদলে যায়’।

২০২১ সালের মে মাসে সরকারি সফরে সৌদি যুবরাজের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া দামি বুলগারি গয়নার সেট নামমাত্র দামে কেনার অভিযোগে করা এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইমরান চিঠিতে বললেন, ‘আমাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। বাইরের জগতের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত নির্যাতনমূলক নির্জন কারাবাসে রাখা হয়। এতে বন্দিদের জন্য কারাবিধিতে নিশ্চিত করা সব সাংবিধানিক অধিকার ও সুযোগ-সুবিধা উপেক্ষা করা হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি, ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হয়নি। বই ও টেলিভিশন থেকেও বঞ্চিত করা হয়েছে।’

আরও পড়ুন

ইমরান খানের প্রশ্নে অনড় দুই পক্ষ, সংকটে পাকিস্তান

১৭ অক্টোবর ২০২৬

তিনি বলেন, কয়েক মাস আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার পর সুপ্রিম কোর্ট তাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিলে ১০ ফেব্রুয়ারি সাফদারকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।



ইমরান বললেন, ‘সাফদার দেখতে পান, আমার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। অথচ আমার পরিবার বা আইনজীবীকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। ওই সাক্ষাতের পর আবারও বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ প্রতিহিংসাপরায়ণ আচরণ করে আমাকে আবারও বিচ্ছিন্ন করে রাখে।’



ইমরান জানান, চলতি বছরে তাকে মাত্র চারবার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। আর বুশরা বিবি তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন মাত্র একবার। তার দাবি, এটি কারাবিধি এবং প্রত্যেক বন্দির মৌলিক অধিকারের লঙ্ঘন। এর ফলে তারা ‘যেসব মামলায় লড়ছেন, সেগুলোতে নিজেদের পক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন’।


ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিইমরানের ভাষ্য, ‘দীর্ঘদিনের নির্জন কারাবাস এবং অর্থবহ মানবিক যোগাযোগের অভাব আমার মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এটি শুধু আমার দাবি নয়। কারাগারের নিজস্ব মেডিকেল বোর্ডও আমার উদ্বেগের কথা নথিভুক্ত করেছে। বোর্ড আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে আরও ঘন ঘন যোগাযোগ, পড়ার উপকরণ এবং টেলিভিশনের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু সেই পরামর্শ বাস্তবায়ন করা হয়নি।’



ইমরান অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই স্ত্রীর সঙ্গে তার সাপ্তাহিক সাক্ষাৎ বন্ধ রেখেছে। তিনি আরও বলেন, তার বোনদের আটক রাখা হয়েছে বলে জানতে পেরেছেন, কিন্তু তাদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তার দুই ছেলে কাসিম ও সুলাইমানকেও ফোন করার সুযোগ দেওয়া হয়নি।



তিনি বললেন, ‘কারাগারে কেউ আমার কথার জবাব দিতে বা আমার সঙ্গে কথা বলতে পারে না। আমি সালাম দিলেও না, পবিত্র কোরআনের কোনো আয়াত তিলাওয়াত করলেও না। আমার মনে হয়, এর উদ্দেশ্য আমাকে অসুস্থ করে তোলা এবং আমার মনোবল ভেঙে দেওয়া।’



এসবের পরও নিজের চেয়ে বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে জানান ইমরান। তিনি বলেন, এপ্রিলে বুশরা বিবির রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গোপনে তার ‘জটিল চোখের অস্ত্রোপচার’ করা হয় এবং তাকে আবার নির্জন কারাকক্ষে পাঠানো হয়।



ইমরান বললেন, ‘চলতি মাসে তার সঙ্গে দেখা করার সময় দেখেছি, তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। আরেকটি অস্ত্রোপচার না করালে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। তার চিকিৎসার নথিপত্র আটকে রাখা হয়েছে, চিকিৎসকদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। নারীদের বন্দিত্বের ক্ষেত্রে আইনের সহানুভূতিশীল বিধান থাকা সত্ত্বেও তার সাজা স্থগিতের আবেদনও শুনানি ছাড়াই পড়ে আছে।’



ইমরান বলেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, দুই দিনের মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে। তার শারীরিক অবস্থা পরীক্ষা করতে একটি মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগও দিতে হবে।



তার দাবি, ‘সেই নির্দেশ এখনো বাস্তবায়ন করা হয়নি। আমার মামলাটি এখন শুনানির অপেক্ষায় এফসিসির কার্যতালিকায় রয়েছে।’ তিনি আরও বলেন, দম্পতির শারীরিক অবস্থা এবং আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার বিষয়-সংক্রান্ত পুরনো আপিলগুলোর আগে আল-কাদির ট্রাস্ট মামলার আপিলের শুনানি নেওয়া হচ্ছে।



ইমরান বললেন, ‘আমার স্ত্রীর দৃষ্টিশক্তির অবনতি এবং সুপ্রিম কোর্টের সেই নির্দেশ বাস্তবায়ন না করাই আমাকে লিখতে বাধ্য করেছে। নির্জন কারাবাসে আমার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কখনো ১৩০, কখনো ১৫০, কখনো ১৭০। গত সপ্তাহে ১০ নভেম্বর তা ১৯২ ও ১৯৩-এ পৌঁছেছিল। চিকিৎসকেরা এখন আমাকে বলছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে আমি রয়েছি। আমার হৃদ্‌যন্ত্র ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৪ বছর বয়সে এভাবে অব্যাহত চাপ আমাকে এমন এক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।’



তিনি আক্ষেপ করে বলেন, ‘অসংখ্য মামলায় অসম্ভব মনে হওয়া আইনি লড়াই চালিয়ে গেছি। কখনো থামিনি। কিন্তু ব্যবস্থাটি আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।’



চিঠির শেষাংশে ইমরান বললেন, ‘মাননীয় বিচারপতিদের কাছে আমি কোনো বিশেষ অনুগ্রহ চাইছি না। ন্যায়বিচার হিসেবে শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন এবং আমাদের শারীরিক সমস্যার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি। বেঁচে থাকলেই কেবল আমি নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে পারব। মানবিক সহানুভূতির সবচেয়ে মৌলিক জায়গা থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’


আরও পড়ুন

ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

২৯ আগস্ট ২০২৬

২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান। অন্য একটি মামলায় দণ্ডিত হওয়ার পর ২০২৫ সালের ১৭ জানুয়ারি গ্রেপ্তার হন তার স্ত্রী বুশরা বিবি।



আইএইচসি ইমরানকে সপ্তাহে দুই দিন, মঙ্গলবার ও বৃহস্পতিবার, পরিবারের সদস্য, আইনজীবী ও অন্য সহযোগীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে। তবে আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও পরিবারের সদস্য ও দলের নেতাদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ ব্যাপকভাবে সীমিত রাখা হয়েছে।



ইমরানের ডান চোখের রোগের বিষয়টি জানাজানি হয় জানুয়ারির শেষ দিকে। তার রোগটির নাম রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। এরপর তাকে একাধিকবার হাসপাতালে নেওয়া হয়েছে।



গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে। এর আগের দিন ইমরান যে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন, সেখানকার সুপারিনটেনডেন্ট আদালতে তার শারীরিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন জমা দেন।



তবে সরকার পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে প্রথমে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। সে সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করেন, হাসপাতালের পথে ও বাইরে পিটিআই কর্মীদের তৈরি করা ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। পিটিআই এ অভিযোগ অস্বীকার করে। দলটির দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করেছে।



এদিকে, এপ্রিলে বুশরা বিবির রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে দৃষ্টিশক্তির অবনতির আশঙ্কায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। একজন চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে জরুরি স্বাস্থ্য পরীক্ষা এবং নিজের খরচে পছন্দের চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার অনুমতি চেয়েছেন তিনি।



সাবেক এই ফার্স্ট লেডির ভাষ্য অনুযায়ী, তাকে পরীক্ষা করা চিকিৎসকেরা ‘পরিণত ছানি’ শনাক্ত করেছেন। তারা জানিয়েছেন, তার আরেকটি চোখের অস্ত্রোপচার প্রয়োজন হবে।

সূত্র: ডন

ইমরান খানখোলা চিঠিবুশরা বিবিপাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি