Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

ইমরানপন্থী খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে ‘আটক’

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:০৯
ইমরানপন্থী খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে ‘আটক’

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি (বাঁয়ে) ও পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়া শাখার সভাপতি জুনায়েদ আকবর। ছবি কোলাজ : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ও প্রাদেশিক পিটিআই সভাপতি জুনায়েদ আকবরকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি এ ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে উল্লেখ করেছে।

তবে সোহাইল আফ্রিদিকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, বিভিন্ন মামলায় ‘ওয়ান্টেড’ কয়েকজনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আটক করা হয়েছে।

পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম বলেছেন, খাইবার পাখতুনখাওয়ার নির্বাচিত নেতৃত্বকে দুর্বল করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করতেই এসব আটক করা হয়েছে।

এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ও জুনায়েদ আকবরকে আটকের ঘটনায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের রাজনৈতিক উদ্দেশ্য প্রকাশ পেয়েছে।’

তার অভিযোগ, নিরাপত্তা সমস্যা মোকাবিলার জন্য এসব ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পিটিআইকে দুর্বল করা এবং খাইবার পাখতুনখাওয়ার নির্বাচিত সরকারকে চাপে রাখাই এর উদ্দেশ্য।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জিও নিউজকে বলেছেন, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের ছেড়ে দেওয়া হবে। তবে সোহাইল আফ্রিদিকে আটক করা হয়েছে কি না, তা স্পষ্ট করেননি তিনি।

আরও পড়ুন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি

১১ অক্টোবর ২০২৬

আইনমন্ত্রী আজম নাজির তারার জানিয়েছেন, কয়েকজনকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ‘আমরা কাউকে গ্রেপ্তার করলে তা প্রকাশ করব। আমাদের লুকানোর কিছু নেই।’

এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি ব্যবস্থা ও গভর্নর শাসন জারির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। তিনি এ সিদ্ধান্তকে ‘গুরুতর রাজনৈতিক ভুল’ হিসেবে উল্লেখ করেছেন।

রবিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে জরুরি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। পরে মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

কেন্দ্রীয় সরকারের দাবি, খাইবার পাখতুনখাওয়ায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রাদেশিক সরকারের ঘাটতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন সময় এসব ঘটনা ঘটছে, যখন কেন্দ্রীয় সরকার ও পিটিআই নেতৃত্বাধীন খাইবার পাখতুনখাওয়া সরকারের মধ্যে উত্তেজনা বাড়ছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা ও প্রাদেশিক সরকারের ক্ষমতা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। একই সঙ্গে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের চলমান লংমার্চ ঘিরেও উত্তেজনা রয়েছে।

সূত্র : জিও নিউজ 



ইমরান খানখাইবার পাখতুনখাওয়ামুখ্যমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক