Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

আদালতের রায়

কারাগারে পরিবারের দেখা পাবেন ইমরান খান ও তার স্ত্রী

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯
কারাগারে পরিবারের দেখা পাবেন ইমরান খান ও তার স্ত্রী

ছবি: রয়টার্স

পাকিস্তানের আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ঘিরে এবার আদালতের হস্তক্ষেপ। ইসলামাবাদ হাইকোর্ট তাদের একাকী বন্দিত্বে রাখার বিরুদ্ধে করা আবেদন গ্রহণ করে দুজনের কাউকেই একাকী বন্দিত্বে না রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা, ইমরানের ছেলেদের সঙ্গে ফোনে কথা বলা, বই ও সংবাদপত্র পাওয়ার সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন আদালত।

বিচারপতি খাদিম হুসাইন সুমরো গত ৬ আগস্ট স্থগিত রাখা রায়টি মঙ্গলবার ঘোষণা করেন। আদালত বেগম নুসরাত ভুট্টো ও বেগম শামীম আফ্রিদি মামলার নীতির আলোকে আবেদনগুলো গ্রহণযোগ্য বলে জানান।

আদালত কারাবিধি অনুযায়ী ইমরান ও বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থা করতে এবং ইমরানের পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তার দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করতে বলা হয়েছে। তবে এসব ফোনালাপের রেকর্ড রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হলে ফোনের সুযোগ প্রত্যাহার করা যাবে।

ইমরানকে প্রতিদিন সংবাদপত্র ও বই এবং কারাবিধি অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। বুশরা বিবিকে একাকী বন্দিত্বে না রাখার বিষয়টি নিশ্চিত করে ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সেনাবাহিনীর সঙ্গে সমঝোতার ইঙ্গিত ইমরানের ঘনিষ্ঠ সহযোগীর

২০ আগস্ট ২০২৬

ইমরানের বোন আলিমা খান এবং বুশরা বিবির মেয়ে মুবাশশিরা খাওয়ার মানেকা আবেদন দুটি করেছিলেন। তাদের অভিযোগ ছিল, ইমরান ও বুশরাকে দীর্ঘদিন একাকী রাখা হচ্ছে।


তবে সরকার ও কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেছিল, নিরাপত্তাঝুঁকির কারণে দুজনকে আলাদাভাবে রাখা হয়েছে। কারা সুপারিনটেনডেন্ট সাজিদ বায়েগ জানিয়েছিলেন, ইমরানকে সারাক্ষণ একটি কক্ষে রাখা হয় না; সাতটি কক্ষ নিয়ে একটি কম্পাউন্ডে তিনি দিনের বেলায় চলাফেরা করতে পারেন। বুশরার ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।


আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার অবশ্য দাবি করেন, এসব বিধিনিষেধ দীর্ঘমেয়াদি একাকীত্ব ও মানসিক চাপের কারণ হচ্ছে। তিনি আইনজীবী, পরিবারের সদস্য ও বইয়ের সীমিত প্রবেশাধিকার নিয়েও অভিযোগ করেন।


গত সপ্তাহে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচারের পর পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করে, ইমরান ‘শাস্তিমূলক একাকী বন্দিত্ব, নিষ্ঠুরতা বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত’ হচ্ছেন না। সাক্ষাৎ, ফোনে কথা বলা, বইপত্র ও বাড়িতে রান্না করা খাবারসহ বিভিন্ন সুবিধা তাকে দেওয়া হচ্ছে বলেও জানায় মন্ত্রণালয়।


তথ্য মন্ত্রণালয় আরও বলেছে, ইমরান নির্বাহী আদেশে আটক নন; একাধিক মামলায় বিচারিক প্রক্রিয়ার পর দোষী সাব্যস্ত হয়ে তিনি কারাবন্দি এবং পাকিস্তানের আইনে তার জন্য উন্মুক্ত সব আইনি প্রতিকার নেওয়ার অধিকার রয়েছে। পিটিআই পরে এসব দাবিকে ‘বিভ্রান্তিকর, বানোয়াট ও ভুল’ বলে প্রত্যাখ্যান করে।


সূত্র : দ্য ডন

ইমরান খানপাকিস্তানআদালতবুশরা বিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise