Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫
শেয়ার করুন:
নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

নেপালের নুওয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢেকে গেছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা, ২৭ আগস্ট ২০২৬। ছবি : রয়টার্স

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ৯৮৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, চীনের তিব্বতে আরও ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে বুধবারের বন্যায় দুই দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে।

নেপালে উদ্ধার অভিযান সপ্তম দিনে গড়িয়েছে। এর মধ্যে নিখোঁজ মানুষের সংখ্যা কমে ৩ হাজার ৯১৬ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যাও বেড়েছে।

চীনে ৫৪৬ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দুই দেশ মিলিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬২ জনে।

নেপালে নিখোঁজদের মধ্যে ৩০টির বেশি দেশের ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। চীনে নিখোঁজ বিদেশির সংখ্যা ২৩টি দেশের ২৬১ জন।

নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যা অন্যতম বেশি। নয়াদিল্লি জানিয়েছে, নেপালে ২৭৫ জন ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত আরও ১২৮ জন নিখোঁজ রয়েছেন।

রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির ৮৫ নাগরিক নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া ৬২ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৪২ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এসব তথ্য নেপালের পর্যটন বোর্ড ও বিভিন্ন দেশের দূতাবাসের কাছ থেকে পাওয়া গেছে।

এদিকে, ভারতের উত্তর প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে আসা নদীগুলো থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো বন্যায় ভেসে যাওয়া মানুষের মরদেহ বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষ মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এসব মৃত্যু এখনো মোট মৃতের সংখ্যার মধ্যে ধরা হয়নি।

সূত্র : এএফপি

নেপালে নিহতের সংখ্যানেপালে নিখোঁজনেপালে ভূমিকম্প ও বন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা

    শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা