নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ও ত্রাণ সংস্থা শনিবারের সবশেষ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার ৯২৪ জন। তাদের মধ্যে অন্তত ৫১৭ জন বিদেশি নাগরিক। তবে সংস্থাটির দাবি, পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। বিভিন্ন কর্তৃপক্ষের দেওয়া হিসাবেও পার্থক্য থেকে যাচ্ছে। উদ্ধারকাজ এগিয়ে চলায় মৃতের সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে মৃত...