Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপালে মৃত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৩৬
নেপালে মৃত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের উদ্ধারকারী একটি দল দুর্গত এলাকার দিকে যাচ্ছে। ছবি: রয়টার্স

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ও ত্রাণ সংস্থা শনিবারের সবশেষ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার ৯২৪ জন। তাদের মধ্যে অন্তত ৫১৭ জন বিদেশি নাগরিক।
 
তবে সংস্থাটির দাবি, পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। বিভিন্ন কর্তৃপক্ষের দেওয়া হিসাবেও পার্থক্য থেকে যাচ্ছে। উদ্ধারকাজ এগিয়ে চলায় মৃতের সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। সেখানে এখনো ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন। তবে নেপাল ও তিব্বতের নিখোঁজ ও মৃতদের হিসাবের মধ্যে কোনো মিল রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে বন্যার পানিতে ভেসে নেপাল থেকে ভারতের উত্তরপ্রদেশে সাতটি মরদেহ পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। নেপালের সীমান্তবর্তী মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিশ্বের যত ভয়াবহ হিমবাহ দুর্যোগ

২৮ আগস্ট ২০২৬

মহারাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গৌরব সিং সোগারওয়াল বলেছেন, বৃহস্পতিবার জেলায় চারটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ধারণা, নেপালের ভয়াবহ বন্যার পানিতে মরদেহগুলো ভেসে ভারতে এসেছে। সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুশীনগর জেলা থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নেপালের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ২০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন। তিনি বলেছেন, এই সহায়তা সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়গুলোর জীবন রক্ষাকারী জরুরি সহায়তায় কাজে লাগবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছে শোক জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, এই দুর্যোগ কাটিয়ে উঠতে এবং ঘরবাড়ি পুনর্নির্মাণে দুদেশের মানুষ অবশ্যই হাতে হাত মিলিয়ে কাজ করবে।’

স্যাটেলাইটে তোলা বন্যার আগের ও পরের ছবিতে দুর্যোগের ভয়াবহ চিত্রও উঠে এসেছে। নেপাল-তিব্বত সীমান্তের নদীর তীরের রঙিন ভবনগুলো এখন কাদা, পানি ও ধ্বংসাবশেষে প্রায় পুরোপুরি ঢেকে গেছে।

সূত্র: বিবিসি 

নেপালে বন্যানেপালে বন্যায় নিহতনেপালে নিখোঁজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা