Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

ভেনিসে পর্দা উঠছে বিশ্ব চলচ্চিত্রের, থাকছে বাংলাদেশের সিনেমাও

শরিফুল ইসলাম টগর, ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৮:৩৬
ভেনিসে পর্দা উঠছে বিশ্ব চলচ্চিত্রের, থাকছে বাংলাদেশের সিনেমাও

ছবি: আগামীর সময়

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরকে ঘিরে জমে উঠেছে প্রস্তুতি। ইতালির লিডো দি ভেনেজিয়ায় আগামী ২ সেপ্টেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এবারের উৎসব। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রকর্মীদের অংশগ্রহণে এবারের উৎসবেও বসবে তারকাদের মিলনমেলা। লালগালিচায় হাজির হবেন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের বহু পরিচিত মুখ। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে অস্কার ও বাফটা জয়ী নির্মাতা ড্যানি বয়েলের ‘Ink’। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবের উদ্বোধনী রাতে, ভেনিস লিডোর পালাজ্জো দেল সিনেমার Sala Grande-তে।

তবে এবারের ভেনিস উৎসব বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো একটি বাংলাদেশি সিনেমা ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘The Difficult Bride’ নির্বাচিত হয়েছে Orizzonti Competition বিভাগে।

বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির দৈর্ঘ্য ৮৮ মিনিট। ছবিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। ছবিটির ভাষা বাংলা ও ইংরেজি।

‘The Difficult Bride’-এর গল্প সমকালীন ঢাকার এক হবু কনেকে ঘিরে। স্বপ্নের বিয়ের প্রস্তুতির মধ্যে সৌন্দর্যচর্চা, সামাজিক প্রত্যাশা এবং অতিপ্রাকৃত নানা ঘটনার সংঘাতে তার নিজের শরীর ও জীবনের ওপর নিয়ন্ত্রণ ক্রমেই প্রশ্নের মুখে পড়ে। একপর্যায়ে বিয়ের যাত্রা পরিণত হয় নিজের স্বাধীনতার সন্ধানে।

উৎসবের সূচি অনুযায়ী, ছবিটির প্রদর্শনী শুরু হবে ৫ সেপ্টেম্বর প্রেস ও ইন্ডাস্ট্রি প্রতিনিধিদের জন্য। এরপর ৬ ও ৭ সেপ্টেম্বর সাধারণ দর্শক ও পাসধারীদের জন্য বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ভেনিসের লালগালিচায় বাংলাদেশের সিনেমার এই উপস্থিতি দেশের চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 720 Degrees ভেনিসে নির্বাচিত হয়েছিল। তবে এবারই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ভেনিসের একটি প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে।

বিশ্ব চলচ্চিত্রের আলোচিত এই উৎসবের পর্দা ওঠার অপেক্ষায় এখন ভেনিস। আর সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সিনেমার উপস্থিতি দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য যোগ করেছে বাড়তি আগ্রহ ও গর্বের অনুভূতি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫১

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    advertiseadvertise