Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিশ্বের যত ভয়াবহ হিমবাহ দুর্যোগ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৬:১৮
বিশ্বের যত ভয়াবহ হিমবাহ দুর্যোগ

ছবি: রয়টার্স

নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় হিমবাহধসে ভয়াবহ বন্যা হয়। বুধবারের এ দুর্যোগে এতে অন্তত ৪৬৯ জন মারা গেছেন। আরও প্রাণহানির আশঙ্কা করছেন কর্মকর্তারা।

ইতিহাসে হিমবাহধস ও হিমবাহের হ্রদ ভেঙে সৃষ্ট কয়েকটি ভয়াবহ দুর্যোগের তালিকা নিচে দেওয়া হলো :

১৯৪১ — হুয়ারাজ, পেরু

হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যা হয়। এতে উত্তর পেরুর আন্দিজ পর্বতমালার শহর হুয়ারাজের এক-তৃতীয়াংশ ধ্বংস হয়ে যায়। মারা যান আনুমানিক ৫ হাজার মানুষ। ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হিমবাহজনিত দুর্যোগগুলোর একটি এটি।

১৯৬২ — রানরাহিরকা, পেরু

পেরুর সর্বোচ্চ পর্বত মাউন্ট হুয়াসকারান থেকে বিশাল বরফের একটি অংশ ভেঙে পড়ে। এতে ১ কোটি ঘনমিটার পাথর, বরফ ও তুষার মাত্র সাত মিনিটে পাহাড় বেয়ে নিচে নেমে আসে।

১২ মিটার পর্যন্ত কাদা ও ধ্বংসাবশেষে রানরাহিরকা গ্রামসহ আশপাশের কয়েকটি বসতি চাপা পড়ে। আনুমানিক ৪ হাজার মানুষ মারা যান।

১৯৭০ — ইয়ুঙ্গাই, পেরু

৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মাউন্ট হুয়াসকারানের উত্তর পাশের বরফ ও পাথর অস্থিতিশীল হয়ে পড়ে। এরপর বিশাল হিমবাহ ও পাথরের স্তূপ ঘণ্টায় সর্বোচ্চ ৩৩৫ কিলোমিটার গতিতে ইয়ুঙ্গাই ও রানরাহিরকার দিকে ছুটে যায়।

কাদা ও ধ্বংসাবশেষে দুই শহর চাপা পড়ে। এতে আনুমানিক ২৫ হাজার মানুষ মারা যান। ওই ভূমিকম্পে মোট প্রাণহানি ৫০ হাজার ছাড়িয়ে যায়।

১৯৮১ — সিরেনমা কো, তিব্বত

চীন-নেপাল সীমান্ত থেকে ১৪ কিলোমিটার দূরের হিমবাহের হ্রদ সিরেনমা কোতে ওপর থেকে ঝুলে থাকা বরফের একটি বিশাল অংশ পড়ে। এতে হ্রদের পানি বাঁধের ওপর দিয়ে প্রবল বেগে নেমে যায়।

প্রায় ২ কোটি ঘনমিটার পানি, বরফ ও ধ্বংসাবশেষ নেপালের দিকে ছুটে যায়। এতে আনুমানিক ২০০ মানুষ মারা যান। সেতু, সড়ক, জলবিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামোর প্রায় ৪০ লাখ ডলার ক্ষতি হয়।

২০২১ — চামোলি, ভারত

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত নন্দাদেবীর কাছে রন্টি পিক থেকে বরফের বিশাল একটি অংশ ভেঙে পড়ে। প্রায় ১ হাজার ৫০০ মিটার নিচে উপত্যকার দিকে পাথর, ধুলা ও বরফের প্রবল স্রোত নেমে আসে।

এর ফলে উত্তর ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা হয়। ২০০ জনের বেশি মানুষ মারা যান। গ্রাম ও দুটি জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়ে যায়।

২০২৬ — নেপাল-তিব্বত সীমান্ত

হিমালয়ের একটি হিমবাহের নিচের অংশ ধসে উপত্যকার তলায় আছড়ে পড়ে। এতে বরফ ও পাথরের বিশাল স্তূপ লহেন্দে খোলা নদী দিয়ে পাহাড়ি সীমান্ত এলাকায় নেমে আসে।

তিব্বতের গিয়েরং বন্দর হয়ে এই স্রোত নেপালে ঢোকে। প্রবল বন্যায় সড়ক, বিদ্যুৎ প্রকল্প ও গ্রাম ভেসে যায়।

নেপাল ও তিব্বতে ১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ। নেপাল পুলিশের হিসাবে মৃতের সংখ্যা হাজারও ছাড়িয়ে যেতে পারে।

সূত্র : রয়টার্স

হিমবাহ দুর্যোগভূমিকম্পনেপালে ভূমিকম্প ও বন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী