Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ইমরান খান অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন, গ্রেপ্তারের দাবি বিজেপি নেতার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৩:০৯
ইমরান খান অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন, গ্রেপ্তারের দাবি বিজেপি নেতার

বলিউড অভিনেতা ও আমির খানের ভাগনে ইমরান খানের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং বিদেশি নাগরিক হিসেবে ভারতে রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ তুলেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা কিরীট সোমাইয়া। একই সঙ্গে অভিনেতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নেন ইমরান খান। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার পরই তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে ওই বিক্ষোভে অংশ নেওয়ার সময় ইমরান খান, তার বান্ধবী লেখিকা ওয়াশিংটন এবং আমির খানের ভাগনি জাইন মারি খানসহ কয়েকজনকে পুলিশ আটক করে।

আরও পড়ুন

সাবেক স্ত্রীর বিয়ে পড়ালেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টোবি ম্যাগুয়ার

১৩ অক্টোবর ২০২৬

এরপর বিজেপি নেতা কিরীট সোমাইয়া মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেন। তার দাবি, ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতে তার রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিনেতার নাগরিকত্বের নথি যাচাই করতে তাকে তলব করার জন্যও পুলিশের কাছে দাবি জানিয়েছেন সোমাইয়া। পুলিশ তাকে নথি দেখানোর জন্য সমন পাঠানোর আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

সোমাইয়ার অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মাধ্যমে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, বিষয়টি একটি ‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ অংশ। একই সঙ্গে আন্দোলনের অর্থায়ন নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির এই নেতা।

ইমরান খানের পাশাপাশি জাভেদ আখতার ও নাসিরুদ্দিন শাহের মতো ব্যক্তিদের নিয়েও প্রশ্ন তোলেন সোমাইয়া। তার অভিযোগ, পাকিস্তান থেকে এসব কর্মকাণ্ডে অর্থায়ন করা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রতিবেদনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
আরও পড়ুন

জয়া আহসানের অন্যরকম সেঞ্চুরি

১৩ অক্টোবর ২০২৬

এর আগে মুম্বাই পুলিশের কাছে দেওয়া চিঠিতে সোমাইয়া ইমরান খানকে আটক ও ভারত থেকে বহিষ্কারের দাবি জানিয়েছিলেন। বিদেশি নাগরিক হিসেবে তিনি রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে আইন বা ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) সংক্রান্ত বিধি ভঙ্গ করেছেন কি না, তা তদন্তেরও দাবি জানান তিনি।

তবে ইমরান খানের নাগরিকত্ব ও বিক্ষোভে অংশগ্রহণের আইনগত বৈধতা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে মুম্বাইয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।

ইমরান খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি