Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

জয়া আহসানের অন্যরকম সেঞ্চুরি

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৮
শেয়ার করুন:
জয়া আহসানের অন্যরকম সেঞ্চুরি

অভিনেত্রী জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান অন্যরকম এক সেঞ্চুরির স্বাদ পেলেন! তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ প্রেক্ষাগৃহে ১০০ দিন পূর্ণ করেছে। সিনেমাটির আরেক অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, পরিচালক কৌশিক গাঙ্গুলী ও প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে এই সাফল্য উদযাপন করেছেন তিনি।

গতকাল সোমবার দুপুরে কলকাতায় ‘হান্ড্রেড ডেজ সেলিব্রেশন’ লেখা একটি কেক একসঙ্গে কেটেছেন জয়া ও চূর্ণী। এরপর কৌশিক ও চূর্ণী দম্পতিকে কেক খাইয়ে দেন জয়া। অনুষ্ঠানটি তার ফেসবুক পেজে লাইভ দেখা গেছে।

জয়া আগামীর সময়কে বলেছেন, “১০০ দিনের মাইলফলক পেরিয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিকদার সঙ্গে আমার করা সব কাজই ১০০ দিন কিংবা ১৫০ দিনের বেশি সময় ধরে চলেছে। এটি সত্যিই খুব ভালো লাগার। এখনো কলকাতার প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে, দর্শক দেখছেন— এটা আনন্দের। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, এটি কোথায় ও কবে দেখা যাবে। বাংলাদেশের দর্শক চাইলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’ দেখতে পারবেন। আমার মনে হয়, পরিণত রুচির দর্শকের জন্য এটি

পশ্চিমবঙ্গে গত ১০ জুলাই মুক্তি পায় ‘আজও অর্ধাঙ্গিনী’। এটি ২০২৩ সালের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল। ‘অর্ধাঙ্গিনী’ দারুণ সাড়া পেয়েছিল। দর্শকের ভালোবাসা এবং প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের আগ্রহের জন্যই তৈরি হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। এতে মেঘনা চরিত্রে আবারও ফিরেছেন জয়া। সুমনের ভূমিকায় কৌশিক সেন এবং শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী।

আরও পড়ুন

আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

১২ অক্টোবর ২০২৬

‘অর্ধাঙ্গিনী’ ধারণা

‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির সময় নারীদের ‘অর্ধাঙ্গিনী’ ধারণা প্রসঙ্গে কথা বলেছেন জয়া আহসান। তার দৃষ্টিতে, ‘অর্ধাঙ্গিনী’ শব্দটি সিনেমার নামকরণে খুব সচেতনভাবেই ব্যবহার করা হয়েছে। তিনি বললেন, “আমরা নারীবাদী দৃষ্টিকোণ থেকে অনেক সময় ভাবি, কেন একজন নারীকে ‘বেটার হাফ’ বা ‘অন্য অর্ধেক’ বলা হবে? একজন নারীর পূর্ণ পরিচয় তো তার ব্যক্তিত্বে। তিনি প্রথমত একজন মানুষ, তারপর নারী। আমার কাছে এ ভাবনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিনেমাটিও সে বিষয়কেই গভীরভাবে তুলে ধরে।”

 

যার পরিচালনায় সাফল্য

২০১৭ সালে ‘বিসর্জন’ সিনেমার মাধ্যমে কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় প্রথমবার কাজ করেন জয়া। এর সুবাদে ফিল্মফেয়ার পুরস্কার বাংলায় সেরা অভিনেত্রী হন তিনি। এরপর ‘বিজয়া’ (২০১৯) চলচ্চিত্রের জন্য আবার জোট বাঁধেন তারা। দুটিতেই পদ্মা চরিত্রে দেখা গেছে তাকে। ‘বিজয়া’ এবং অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমা দুটিতে নৈপুণ্যের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা অভিনেত্রী (সমালোচক) স্বীকৃতি পান তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সপ্তম আসরে ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের

জয়া বললেন, ‘মানুষের সম্পর্ক, আবেগ এবং জীবনের সূক্ষ্ম বিষয়গুলো কৌশিক গাঙ্গুলী যেভাবে বোঝেন, তা সত্যিই অসাধারণ। আমার মনে হয়, সম্পর্কের গল্প তিনি যেভাবে বলতে পারেন, খুব কম নির্মাতাই সেভাবে পারেন। আর একজন অভিনেতা বা অভিনেত্রী যদি এমন শক্তিশালী সংলাপ ও ভালো লেখা হাতে পান, তাহলে অভিনয়ও অনেক স্বাভাবিকভাবেই ভালো হয়ে যায়।’

আরও পড়ুন

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’

১২ অক্টোবর ২০২৬

জয়ার ২০২৬

চলতি বছর পশ্চিমবঙ্গে আরও মুক্তি পেয়েছে জয়া আহসানের ‘ওসিডি’। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। তার পরবর্তী সিনেমা ‘কালান্তর’-এ থাকছেন জয়া। দুই বছর আগে ‘ভূতপরী’তে একসঙ্গে কাজ করেন তারা। তবে ঢালিউডে চলতি বছর এখনো জয়ার কোনো সিনেমা মুক্তি পায়নি।

 

জয়া আহসানসেঞ্চুরিআজও অর্ধাঙ্গিনীহান্ড্রেড ডেজ সেলিব্রেশনরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    অবশ্যই
    দেখার
    মতো
    একটি
    সিনেমা।
    ”
    পুরস্কার
    জিতেছেন
    এই
    তারকা।
    ‘
    বিনিসুতোয়
    ’
    সিনেমার
    জন্য
    সেরা
    অভিনেত্রীর
    (
    ২০২২
    )
    আরেকটি
    ফিল্মফেয়ার
    জিতেছেন
    তিনি।
    অর্থাৎ
    কৌশিক
    গাঙ্গুলী
    সিনেমার
    সুবাদেই
    বেশিরভাগ
    ফিল্মফেয়ারের
    ব্ল্যাক
    লেডি
    হাতে
    এসেছে
    তার।